যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে ইরানের উত্থাপিত সাতটি শর্ত মেনে নিতে হবে। এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সূত্র: মেহের নিউজ
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে চলমান আলোচনায় অগ্রগতি অর্জনের জন্য ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া অপরিহার্য। শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে একাধিকবার এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, চাপ প্রয়োগ কিংবা নানা ধরনের প্রলোভন দেখিয়ে তেহরানের অবস্থান পরিবর্তন করা যাবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া হলেই কেবল আলোচনায় অগ্রগতির সুযোগ তৈরি হবে।
তবে গালিবাফের বক্তব্যে সাতটি শর্তের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নির্দিষ্ট দাবিগুলো কী, সে বিষয়ে এই বক্তব্য থেকে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়নি।

