ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।
ভারথীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে।
হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন। এরপরই সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করা শুরু করেন নেটিজেনরা।

