Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের অভিশংসনের দাবি দেশটির আইনপ্রণেতাদের
    আন্তর্জাতিক

    দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের অভিশংসনের দাবি দেশটির আইনপ্রণেতাদের

    ইভান মাহমুদUpdated:ডিসেম্বর 4, 2024ডিসেম্বর 4, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের অভিশংসনের দাবি দেশটির আইনপ্রণেতাদের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামরিক আইন জারি ও তা প্রত্যাহার–সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।বিশ্লেষকদের মতে, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে স্বীকৃত দেশটির জন্য গত কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে।

    পার্লামেন্টে বিরোধী দলগুলোর আইনপ্রণেতাদের একটি জোট বলেছে, ইউনকে অভিশংসনের জন্য প্রস্তাব দিয়ে তাঁরা আজ একটি বিল উত্থাপনের পরিকল্পনা করছেন। ৭২ ঘণ্টার মধ্যে এ বিল নিয়ে ভোটাভুটি করতে হবে।

    বিরোধীদলীয় ওই জোটের এমপি (পার্লামেন্ট সদস্য) হোয়াং উন হা সাংবাদিকদের বলেন, দ্রুত একটি অভিশংসন বিল পাস করতে হলে অবিলম্বে প্রেসিডেন্টের কাজকর্ম স্থগিত করার দিকে পার্লামেন্টের মনোনিবেশ করতে হবে।

    গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সেনারা তখন পার্লামেন্ট ভবনে ঢুকেও পড়ছিলেন। তবে আইনপ্রণেতারা তাঁদের সেই প্রচেষ্টা রুখে দেন। সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইউন। আজ বুধবার তাঁকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।

    এর আগে গতকাল সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ইউন বলেছিলেন, ‘পারমাণবিক অস্ত্রের দেশ উত্তর কোরিয়া ও উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী বাহিনীগুলো থেকে দেশকে এবং অবাধ সাংবিধানিক শৃঙ্খলাকে সুরক্ষিত রাখতে সামরিক আইন জরুরি।’ তবে তিনি তখন সুনির্দিষ্ট করে কোনো হুমকির কথা উল্লেখ করেননি।

    দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের অভিশংসনের দাবি দেশটির আইনপ্রণেতাদের

    ইউনের এ ঘোষণার পরপরই সিউলে পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে তাঁদের স্লোগান দিতে শোনা যায়। হেলমেট পরা সেনারা ভাঙা জানালা দিয়ে পার্লামেন্টে ঢুকে পড়লে এবং আকাশে সেনা হেলিকপ্টারের টহল শুরু হলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। পার্লামেন্টের কাজে সহযোগিতার জন্য নিযুক্ত কর্মীরা সেনাদের পিছু হটাতে অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে স্প্রে করেন। পার্লামেন্টের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

    দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, পার্লামেন্ট ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং সংবাদমাধ্যম ও প্রকাশকেরা সামরিক আইনের আওতায় থাকবে।

    এর কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সামরিক আইন প্রত্যাহার করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। এ সময় পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে ইউনের দলের ১৮ জন সদস্য ছিলেন। প্রস্তাবটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট সেই ঘোষণা প্রত্যাহার করেন।

    ২০২২ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইউন। দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ইউনের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, পদত্যাগ না করলে ইউনকে অভিশংসনের মুখোমুখি হতে হবে।

    দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দুই-তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার ভোট প্রয়োজন হবে। এরপর সাংবিধানিক আদালতে বিচার-বিবেচনার কাজ হবে। সাংবিধানিক আদালতের ৯ জন বিচারপতির ৬ জন যদি অভিশংসনের পক্ষে সমর্থন দেন, তবে তা কার্যকর হবে।

    দক্ষিণ কোরিয়ায় ৩০০ সদস্যের পার্লামেন্টে ইউনের দলের নিয়ন্ত্রণে আছে ১০৮টি আসন। ইউন যদি পদত্যাগ করেন বা ক্ষমতাচ্যুত হন, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক সু এ দায়িত্ব পালন করবেন।

    দক্ষিণ কোরিয়ায় শ্রমিক সংগঠনগুলোর বৃহত্তম জোট কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন গতকাল বলেছে, ইউন পদত্যাগ না করা পর্যন্ত ট্রেড ইউনিয়নের হাজার হাজার সদস্য ধর্মঘট করবেন। গতকাল তাঁরা সিউলে একটি সমাবেশও করেছেন।

    পার্লামেন্ট ভবনের কাছাকাছি আরও বেশ কয়েকটি বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে গতকালও ইউনের সামরিক আইন জারির আদেশটি রুখে দেওয়া এবং তাঁর গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.