সোমবার, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি স্কুলের ফাঁকা ক্লাসরুম থেকে হাইস্কুলের ভূগোলের শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
শিক্ষকের মৃতদেহ উদ্ধারের পর সেখান থেকে একটি ‘সুইসাইড নোট’ পেয়েছে পুলিশ। কিন্তু নানা প্রশ্ন উঠেছে তার মৃত্যুর পিছনের কারন নিয়ে। তবে পুলিশের জানায় হয়তো মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন নাসিমউদ্দিন খান নামের এই ভূগোলের শিক্ষক। সূত্র : আনন্দবাজার
গড়বেতার সানমুড়া হাইস্কুলের বৃত্তিমূলক শাখার ল্যাবরেটরি রুমে মধ্যবয়স্ক শিক্ষকের মৃতদেহ উদ্ধারের সময়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এই জন্য বিষয়টি আরো বড় আকারের রুপ ধারণ করে!
বুধবার, এই বিষয়ে মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানায়- মঙ্গলবার, ‘‘ম্যাজিস্ট্রেটের সামনে মৃত শিক্ষকের দেহের ‘ইনকোয়েস্ট’ করা হয়েছে। তার ভিডিয়োগ্রাফি করাও হয়। মৃতদেহ উদ্ধারের ঘটনার একটি ভিডিয়োর অংশকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে নানা গুজব ছড়ানো হচ্ছে। যারা এই কাজ করছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি আরো জানায়, ‘‘কারা এই কাজ করেছে, তাঁদের কয়েকজনকে আমরা ফেসবুকে চিহ্নিত করেছি। তাদেরকে আমরা মেসেজ করে জানিয়েছি, এটা মুছে দেওয়ার জন্য। পুরোটা না জেনেই একটা অংশের ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যদি কেউ এটা করেন এবং যেটা করছেন সেটা বন্ধ না করেন, তাহলে আমরা তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

