Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪০০ যুদ্ধজাহাজ-সাবমেরিনের বিশাল বহর নিয়ে চীনের নজর কোথায়?
    আন্তর্জাতিক

    ৪০০ যুদ্ধজাহাজ-সাবমেরিনের বিশাল বহর নিয়ে চীনের নজর কোথায়?

    নিউজ ডেস্কনভেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনা যুদ্ধজাহাজ। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের নৌ শক্তি ও সামুদ্রিক উপস্থিতি দ্রুত বাড়ছে। দেশটির নৌবাহিনীর তৎপরতা এখন আর নিজস্ব উপকূলীয় জলসীমায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের আশপাশের জলসীমা পর্যন্ত এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন চীনের প্রায় ১০০টি যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে।

    চীনের এই ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জাহাজের সংখ্যার বিচারে চীনের নৌবাহিনী এখন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। একই সঙ্গে দ্রুতগতিতে নৌবহর সম্প্রসারণ করছে বেইজিং, যার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর পর্যালোচনা করা মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের নৌবাহিনীর বহরে বর্তমানে ৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। সংখ্যার দিক থেকে এই বহর যুক্তরাষ্ট্রের নৌবহরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বড়।

    বর্তমানে চীন তিনটি বিমানবাহী রণতরি পরিচালনা করছে। আরও একটি রণতরি নির্মাণাধীন। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই রণতরিটি পারমাণবিক শক্তিচালিত হতে পারে। শান্তিকালীন সময়ে আধুনিক ইতিহাসে নৌবাহিনী সম্প্রসারণের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে চীনের এই তৎপরতাকে।

    ভারত মহাসাগরে নজর, চীনের নৌবহরে ৪০০ যুদ্ধজাহাজ-সাবমেরিন

    এশিয়ার জলসীমায় বাড়ছে উপস্থিতি

    চীনের নৌ তৎপরতা এশিয়ার বিস্তীর্ণ জলসীমায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের আশপাশ, ফিলিপাইনের পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ উপকূলে নিয়মিত চলাচল করছে দেশটির যুদ্ধজাহাজ। পশ্চিম প্রশান্ত মহাসাগরেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। পাশাপাশি এডেন উপসাগরেও নিয়মিত নৌবহর মোতায়েন করছে চীন।

    নিরাপত্তা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যেকোনো সময় তাইওয়ানের চারপাশের জলসীমায় চীনের প্রায় ছয়টি যুদ্ধজাহাজ অবস্থান করে। তবে সামরিক মহড়ার সময় এই সংখ্যা আরও বেড়ে যায়।

    দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি আরও বেশি। এ অঞ্চলের বিভিন্ন দ্বীপ ও জলসীমার মালিকানা নিয়ে ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বেইজিংয়ের।

    চীনের উচ্চাকাঙ্ক্ষা কেবল নৌবহরের আকার বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। উপকূলীয় জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিতর্কিত অঞ্চলগুলোতে নিজেদের দাবিকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে কোনো সংঘাত দেখা দিলে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ ঠেকানোও দেশটির কৌশলগত লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.