Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপে এবার বন্যার আঘাত, বৃষ্টিতে ডুবল ৭০ হাজার তাঁবু
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপে এবার বন্যার আঘাত, বৃষ্টিতে ডুবল ৭০ হাজার তাঁবু

    নিউজ ডেস্কনভেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বুধবার থেকে ফিলিস্তিনে তিন দিনব্যাপী শীতল বজ্রঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে ফিলিস্তিনি আবহাওয়া বিভাগ সতর্ক করেছে।ছবি: আনাদালু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা ও নাগরিক অবকাঠামো। এর মধ্যেই ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস নতুন করে বিপর্যয় ডেকে এনেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বৃষ্টির পানিতে বাস্তুচ্যুত মানুষের প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার পরিবার আবারও আশ্রয়হীন হয়ে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    রোববার (৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। এতে উপত্যকার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃষ্টির পানিতে তাঁবু প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ও ছাদের অংশ ধসে পড়েছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    ৭০ হাজার তাঁবু প্লাবিত, বাড়ছে উদ্ধারসংকট

    গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাঁবুতে পানি ঢুকে পড়ায় জরুরি সহায়তা চেয়ে তারা অন্তত ১ হাজার ৫০০টি ফোনকল পেয়েছে। সংস্থাটির আশঙ্কা, ঝড়ের কারণে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

    ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের জন্য অন্তত তিন লাখ তাঁবু প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

    গাজা নগরী থেকে আলজাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, অস্থায়ী তাঁবুগুলো প্রতিকূল আবহাওয়া থেকে মানুষকে সুরক্ষা দিতে পারছে না। কয়েক ঘণ্টার বৃষ্টি ও বাতাসেই অনেক আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিজে গেছে মানুষের গদি, বালিশ ও কাপড়চোপড়। প্রায় চার লাখ বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।

    মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার আরেক প্রতিবেদক আশরাফ আবু আমরাও জানিয়েছেন, বন্যায় আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো শনিবার সকাল থেকে খাদ্যসহায়তা পায়নি।

    গাজার পৌরসভা ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, জ্বালানির সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বন্যার পানি সরানো ও উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানোও বাধাগ্রস্ত হচ্ছে।

    জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি জোনাথন ভেইচ বলেছেন, গাজার অধিকাংশ মানুষ অত্যন্ত দুরবস্থার মধ্যে বসবাস করছেন। জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে আরও অর্থায়ন প্রয়োজন।

    গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঝড়ে প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে সাহায্য সংস্থাগুলোকে।

    রোগ ও মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা

    ফিলিস্তিনের নাগরিক সমাজের কয়েকটি সংগঠনের জোট সতর্ক করে বলেছে, বন্যায় লাখো মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে পানি জমে থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগ ও মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

    এ পরিস্থিতিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

    যুদ্ধের কারণে আগে থেকেই স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনব্যবস্থা বিপর্যস্ত। তার ওপর বৃষ্টির পানি তাঁবু ও আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ায় বাস্তুচ্যুত মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে।

    প্রয়োজনীয় আশ্রয় ও নির্মাণসামগ্রী নিয়ে অভিযোগ

    গাজার নগর কর্তৃপক্ষ ও জরুরি ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা মুস্তাফা ক্বাজ্জাতের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণার পরও বাস্তুচ্যুত মানুষের জন্য পূর্বনির্মিত ঘর প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। বিপরীতে সীমিতসংখ্যক তাঁবু প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, গাজায় জরুরিভিত্তিতে দুই লাখ পূর্বনির্মিত ঘর প্রয়োজন। পাশাপাশি ধ্বংসস্তূপ সরানো, প্রধান সড়কগুলো সচল করা এবং বিদ্যুৎ ও তাপ সরবরাহ নিশ্চিত করতে ভারী যন্ত্রপাতিও দরকার।

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গাজায় ত্রাণ কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাত এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

    ইসরায়েলি হামলায় গাজার ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উপত্যকাটির অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে এখন তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা পুনর্গঠনের কথা থাকলেও হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা অচল থাকায় পুনর্গঠন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে। ফলে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

    যুদ্ধের কারণে ঘর হারানো মানুষগুলোর জন্য তাঁবুই ছিল শেষ আশ্রয়। কিন্তু প্রকৃতির প্রতিকূলতায় সেই আশ্রয়ও এখন অনিরাপদ হয়ে উঠেছে। যুদ্ধবিরতির মধ্যেও পর্যাপ্ত ঘর, নির্মাণসামগ্রী ও মানবিক সহায়তা না পৌঁছালে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.