সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে নেয়ার পর আখন তারা হামা অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করেছে। হারিয়ে ফেলা ভূখণ্ড পুনর্দখলের জন্য অসংখ্য সেনা পাঠিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামায় এই সেনা পাঠানো হয়েছে।
রয়টার্স এর এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, গতকাল বুধবার থেকে সেখানে বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরকারি সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এইচটিএসও দখল করা ভূখণ্ড ছাড়তে নারাজ।
এইচটিএস আল কায়দা থেকে উদ্ভূত একটি গোষ্ঠী। উত্তর-পূর্ব সিরিয়ায় তারা শক্তিশালী সংগঠন তৈরি করেছে। সেই সামরিক শক্তিমত্তার বদৌলতে তারা আলেপ্পো অঞ্চল দখল করে ফেলেছে।
প্রতিবেদনের মাধ্যমে আরও জানা যায়, এইচটিএসের পরবর্তী লক্ষ্য হামা দখল করে সেখানে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। হামা দখল করতে পারলে দামেস্কের খুব কাছে পৌঁছে যেতে পারবে তারা। কৌশলগত দিক দিয়ে হামা অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। এই শহরের মাধ্যমেই আলেপ্পোর সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগ। যার ফলে, আসাদ সরকার কোনো ভাবেই হামা দখল হতে দিতে চায় না।
বিরোধী গোষ্ঠী যদি এই অঞ্চল দখল করে নিতে পারে, তাহলে কার্যত জনসমর্থনের ভিত্তি হারাবেন দেশটির দীর্ঘদিনের শাসক আসাদ। এদিকে চলতি লড়াইয়ে মিত্ররাষ্ট্র ইরান ও রাশিয়া আসাদের সঙ্গে যোগ দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ও রাশিয়া আসাদের দীর্ঘদিনের সঙ্গি।
বিশেষজ্ঞরা বলেন, এই পরিস্থিতিতে সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের পরিস্থিতি দেখতে পাচ্ছে পুরো বিশ্ব।

