Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হলেন বাংলাদেশি মুহিত মাহমুদ
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হলেন বাংলাদেশি মুহিত মাহমুদ

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের নির্বাচনি বিতর্ক, আদালতের লড়াই ও অনিশ্চয়তা পেরিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। তাঁর শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

    গত রোববার ৮ নভেম্বর দুপুর ১২টায় হ্যামট্রামেক হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেয়রের দায়িত্ব নেন। মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্স জি. স্কার্ট তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিয়েরা বিএ।

    বিতর্কের শুরু ২০২৫ সালের নভেম্বরের নির্বাচনে। ওই নির্বাচনে প্রথমে মুহিত মাহমুদকে পরাজিত ঘোষণা করা হয়। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারাবি মাত্র ১১ ভোটের ব্যবধানে জয়ী হন এবং ২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব নেন।

    কিন্তু নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি অনুপস্থিত ভোটের ব্যালট পাওয়া গেলে ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে শুরু হয় বিতর্ক। ওই ৩৭টি ব্যালট গণনার দাবিতে আদালতে যান মুহিত মাহমুদ। মামলাটি একপর্যায়ে মিশিগান সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পরে মিশিগান কোর্ট অব আপিলের সিদ্ধান্ত এবং ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের নির্দেশনায় বিতর্কিত ব্যালট গণনার পথ খোলে।

    ২০২৬ সালের ১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সের তত্ত্বাবধানে ব্যালটগুলো গণনা করা হয়। তাতে মুহিত মাহমুদ পান ২৯টি ভোট, আলহারাবি পান ৬টি। বাকি দুটি ভোট অন্য প্রার্থী বা সংশ্লিষ্ট গণনায় যুক্ত হয়। নতুন গণনা শেষে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯, আর আলহারাবির ২ হাজার ৭৭। ফলে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান তিনি।

    তবে ভোট গণনার পরও আইনি জটিলতা কাটেনি। হ্যামট্রামেকে বসবাসের যোগ্যতা নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের করা মামলার নিষ্পত্তি না হওয়ায় ফল চূড়ান্তভাবে প্রত্যয়ন করা যাচ্ছিল না। ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায়ে মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা বহাল রাখেন এবং মেয়রের দায়িত্ব পালনে তাঁকে যোগ্য ঘোষণা করেন।

    এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স আনুষ্ঠানিকভাবে তাঁকে হ্যামট্রামেক সিটির নির্বাচিত মেয়র হিসেবে প্রত্যয়ন করে। এতে দীর্ঘদিনের নির্বাচনি বিরোধের অবসান ঘটে এবং শপথের পথ সুগম হয়।

    শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, জন কনিয়ার, সিটি ম্যানেজার, সিটি কাউন্সিলরেরা, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতারা, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

    উপস্থিত বাংলাদেশি-আমেরিকানরা এই অর্জনকে একজন ব্যক্তির রাজনৈতিক বিজয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁদের আশা, এটি নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হতে উৎসাহ জোগাবে।

    হ্যামট্রামেক দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিবাসী ও বহুজাতিক জনগোষ্ঠীর শহর হিসেবে পরিচিত। এখানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি-আমেরিকানের বসবাস। এমন একটি শহরের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত একজনের আসীন হওয়াকে প্রবাসীরা কমিউনিটির জন্য বিশেষ অর্জন মনে করছেন।

    অনুষ্ঠানে উপস্থিত অনেকে আশা প্রকাশ করেন, নতুন মেয়র অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা, পরিচ্ছন্নতা, শিক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সব জাতি, ধর্ম ও ভাষার মানুষের সমান অধিকার এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতেও তাঁর নেতৃত্বের ওপর ভরসা করছেন তাঁরা।

    নতুন মেয়র মুহিত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, শহরের ঐক্য ও উন্নয়নে এবং সব কমিউনিটিকে সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন। নির্বাচনি বিভাজন পেছনে ফেলে সব নাগরিকের জন্য একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়াই এখন তাঁর সামনে বড় দায়িত্ব।

    এই ঘটনা নির্বাচনি ব্যবস্থায় প্রতিটি ভোটের গুরুত্ব এবং ব্যালট গণনার স্বচ্ছতার প্রশ্নটিও সামনে এনেছে। মাত্র কয়েক ডজন ভোটের ব্যবধানে ফল উল্টে যাওয়া দেখিয়েছে, গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া ও নির্বাচনি প্রশাসনের নির্ভুলতা কতটা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.