Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » একটি অসমাপ্ত যুদ্ধ কীভাবে ভেঙে দিল রিপাবলিকানদের কংগ্রেসীয় নিয়ন্ত্রণ?
    আন্তর্জাতিক

    একটি অসমাপ্ত যুদ্ধ কীভাবে ভেঙে দিল রিপাবলিকানদের কংগ্রেসীয় নিয়ন্ত্রণ?

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৬ সালের ২৮শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (ডান) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করছেন। ছবি: আনাদোলু এজেন্সি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সঙ্গে যুদ্ধের কারণে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে আলোচনাও শুরু করেছেন। ডেমোক্র্যাটদের জন্য এখানকার শিক্ষা শুধু এই নয় যে যুদ্ধ রাজনৈতিকভাবে অজনপ্রিয়; বরং জনগণের সম্মতি ছাড়া পরিচালিত যুদ্ধ দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে টেকসই হয় না।

    ২০২৬ সালের ৪ নভেম্বর হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেন, ইরানের বিরুদ্ধে তাঁর শুরু করা যুদ্ধের কারণেই রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাতে পারে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, কথাটি অনেকাংশেই সত্য।’ এর কারণ হিসেবে তিনি জ্বালানির দামের সাময়িক বৃদ্ধির কথা উল্লেখ করেন। তবে এ নিয়ে তাঁর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তিনি জানান, আবারও একই পরিস্থিতির মুখোমুখি হলে একই সিদ্ধান্ত নিতেন। এরপর তিনি বলেন, ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।’

    ট্রাম্পের এই স্বীকারোক্তির কয়েক দিন আগেই ডেমোক্র্যাটরা মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছেন। এমন ব্যাপক বিজয়ের পূর্বাভাস খুব কম মানুষই দিয়েছিলেন। এখন প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেরই নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে। ফলে শুরু থেকেই অধিকাংশ মার্কিনির বিরোধিতা থাকা এই যুদ্ধকে চ্যালেঞ্জ করার মতো তদন্ত ও বাজেটসংক্রান্ত ক্ষমতা তাদের হাতে এসেছে। তবে এর চেয়েও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের কাছ থেকে নয়, বরং তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে।

    ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে ভ্যান্স শুধু যুদ্ধের রাজনৈতিক মূল্য মেনে নেননি, বরং রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ হিসেবেও একে চিহ্নিত করেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের অবসান ঘটাতে তিনি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় প্রতিদিনই পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক বৈপরীত্য এখানেই। যে যুদ্ধ কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ভেঙে দিয়েছে, সেই যুদ্ধ এখনো চলছে। যে ভাইস প্রেসিডেন্ট এই যুদ্ধকে নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন, তিনিই এখন এর অবসানের পথ খুঁজছেন। আর যে প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেছেন, তিনি এখনো তা আরও বিস্তৃত করার হুমকি দিচ্ছেন।

    যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের জন্য এখানকার শিক্ষা শুধু এই নয় যে যুদ্ধটি অজনপ্রিয় এবং রাজনৈতিকভাবে ক্ষতিকর ছিল। বরং জনগণের কার্যকর সম্মতি ছাড়া পরিচালিত কোনো যুদ্ধ—যার পক্ষে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন নেই, মার্কিন জনগণের কাছে বোধগম্য কোনো কৌশল নেই এবং শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নেই—শেষ পর্যন্ত এমন রাজনৈতিক মূল্য তৈরি করে, যা জাতীয়তাবাদী বক্তব্য দিয়েও পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

    জনমত ও নির্বাচনের রায়ে ইরান যুদ্ধের প্রভাব

    পরিসংখ্যানও একই চিত্র তুলে ধরছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে পরিচালিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি ৬৫ শতাংশ মার্কিনির অসম্মতি রয়েছে। বিপরীতে, তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ।

    মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ৬২ শতাংশ মার্কিনি মনে করেন, ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত। অর্থাৎ, জনমত শুধু নীতিগতভাবে যুদ্ধবিরোধী ছিল না; বরং বাস্তবিকভাবেও এই যুদ্ধের বিরোধিতা করেছে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার দাবি জানিয়েছে।

    ডেমোক্র্যাটরা এই রাজনৈতিক সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন এবং আশাবাদী পূর্বাভাসকেও ছাড়িয়ে যাওয়া বিজয় পেয়েছেন। নির্বাচন-পরবর্তী জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ ভোটার বলেছেন, ইরান যুদ্ধ তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘বড় ধরনের’ প্রভাব ফেলেছে। অন্যদিকে, ৬২ শতাংশ ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা ছিল ‘ভুল সিদ্ধান্ত’।

    ডেমোক্র্যাটরা শুধু প্রতিনিধি পরিষদই নয়, সিনেটের নিয়ন্ত্রণও পেয়েছেন। মেইন ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ক্ষমতাসীন প্রার্থীদের পরাজিত করেছেন তাঁরা। পাশাপাশি মিশিগানে একজন প্রগতিশীল প্রার্থীর মাধ্যমে সিনেটের একটি আসনও নিজেদের দখলে নিয়েছেন। ওই প্রার্থীর নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল অর্থনৈতিক জনতুষ্টিবাদ এবং ইরান যুদ্ধের অবসান।

    এই রাজনৈতিক পরিবর্তন ডেমোক্র্যাটদের নীতির প্রতি ব্যাপক সমর্থনের চেয়ে এমন এক প্রশাসনের বিরুদ্ধে প্রত্যাখ্যানের প্রতিফলন বেশি, যারা দেশের ভেতরে অর্থনৈতিক স্বস্তি এবং পররাষ্ট্রনীতিতে সংযমের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনোটিই বাস্তবায়ন করতে পারেনি। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সংঘাতের অবসান এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ শেষ পর্যন্ত তিনিই এমন এক যুদ্ধ শুরু করেছেন, যা জ্বালানির দাম বাড়িয়েছে এবং তাঁর নিজের স্বীকারোক্তি অনুযায়ী, তাঁর দলকে নির্বাচনে পরাজিত করতে ভূমিকা রেখেছে।

    যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের ক্ষমতা কতটুকু?

    তবে নির্বাচনের ফলাফল যতটা স্পষ্ট, প্রাতিষ্ঠানিক বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। ২০২৭ সালের জানুয়ারির আগে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারবেন না। এরপরও যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাঁদের ক্ষমতা সীমিত থাকবে। কারণ, যে সাংবিধানিক কাঠামোর সুযোগ নিয়ে ট্রাম্প কংগ্রেসের কার্যকর অংশগ্রহণ ছাড়াই যুদ্ধ শুরু করতে পেরেছিলেন, সেই কাঠামোই এখন ডেমোক্র্যাটদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

    ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন না থাকলে প্রেসিডেন্টকে ৬০ দিনের মধ্যে সামরিক সংঘাত বন্ধ করতে হয়। তবে প্রশাসন এই আইনের প্রযোজ্যতা নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের যুক্তি, এপ্রিলের যুদ্ধবিরতির মাধ্যমে সংশ্লিষ্ট সামরিক সংঘাতের অবসান ঘটেছে, যদিও নৌ অবরোধসহ অন্যান্য সামরিক অভিযান এখনো চলছে।

    এদিকে, যুদ্ধক্ষমতা সীমিত করার কোনো বাধ্যতামূলক প্রস্তাব পাস হলেও প্রেসিডেন্ট তাতে ভেটো দিতে পারেন। নির্বাচনে জয়ের পরও ডেমোক্র্যাটদের হাতে সেই ভেটো অকার্যকর করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।

    তবে ডেমোক্র্যাটদের হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে—অর্থ বরাদ্দের ক্ষমতা। ৪ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বিষয়টি স্পষ্ট করেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘ইরানে আমরা আসলে কীসের জন্য লড়াই করছি, তা মার্কিন জনগণ জানেন না।’

    তিনি আরও বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রেসিডেন্ট যাতে যুদ্ধ চালাতে না পারেন, তা নিশ্চিত করার অন্যতম উপায় হলো কেন্দ্রীয় সরকারের ব্যয়ের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ।

    বাস্তবে এর অর্থ হলো, নতুন আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দে অস্বীকৃতি জানানো, প্রতিরক্ষা বাজেটের সঙ্গে শর্ত যুক্ত করা এবং বিভিন্ন কমিটির শুনানির মাধ্যমে যুদ্ধের ব্যয় ও আইনি ভিত্তি ব্যাখ্যা করতে প্রশাসনকে বাধ্য করা। এসব কার্যকর হাতিয়ার হলেও এগুলো ধীরগতির ও ধাপে ধাপে প্রয়োগযোগ্য। কয়েক দশক ধরে কংগ্রেসের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা প্রয়োগের প্রচেষ্টাকে যেসব প্রক্রিয়াগত বাধা আটকে রেখেছে, সেগুলোর মুখোমুখি হতে হবে ডেমোক্র্যাটদেরও।

    এখানেই ‘ক্ষমতাহীন ভোট’ বা ‘পাওয়ারলেস ব্যালট’ ধারণাটি বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর অর্থ এই নয় যে ভোট দেওয়ার কোনো মূল্য নেই। বরং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের মতামত প্রকাশ এবং সেই মতামতকে বাধ্যতামূলক রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটিই এই ধারণার মূল বিষয়।

    বিপুলসংখ্যক মার্কিনি যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং এমন একটি কংগ্রেস নির্বাচিত করেছেন, যারা প্রকাশ্যে তাঁদের বিরোধিতার সঙ্গে একমত। অথচ যুদ্ধ এখনো চলছে, প্রেসিডেন্টের হাতে তা আরও বিস্তৃত করার ক্ষমতা রয়েছে এবং জনগণের বিরোধিতাকে বাধ্যতামূলক সিদ্ধান্তে রূপ দেওয়ার প্রক্রিয়াগুলো ধীরগতির, খণ্ডিত ও বিতর্কিত।

    অর্থাৎ, নির্বাচনের ফলাফল রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষমতাহীন ছিল না; কিন্তু যুদ্ধের প্রকৃত অবসান ঘটানোর ক্ষেত্রে এর ক্ষমতা অনেকটাই সীমিত।

    নতুন করে হামলার আশঙ্কা ও ভ্যান্সের কূটনৈতিক তৎপরতা

    এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, জানুয়ারি মাস আসার আগপর্যন্ত কী ঘটবে?

    ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে তিনি ‘শিগগিরই’ সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন নতুন করে হামলা চালানো, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা কিংবা ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়গুলো বিবেচনা করছে।

    পেন্টাগনও বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। নভেম্বরের শেষ নাগাদ তৃতীয় একটি বিমানবাহী রণতরির নেতৃত্বাধীন যুদ্ধগোষ্ঠী ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।

    অন্যদিকে, ভ্যান্সের কূটনৈতিক তৎপরতার লক্ষ্য বলে মনে হচ্ছে, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানো। এতে প্রশাসন কূটনৈতিক সমাধানের দাবি করতে পারবে এবং চুক্তির শর্ত নির্ধারণে ডেমোক্র্যাটদের প্রভাব সীমিত হয়ে যাবে।

    তবে ভ্যান্সের এই প্রচেষ্টা সফল হবে কি না, তা নির্ভর করছে এমন কিছু বিষয়ের ওপর, যেগুলো পুরোপুরি হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে নেই। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং নৌ অবরোধের অবসান দাবি করেছে। অন্যদিকে, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের গুরুত্বপূর্ণ শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

    রিপাবলিকানদের রাজনৈতিক সংকট ও যুদ্ধবিরোধী জনমতের ভবিষ্যৎ

    ইরান যুদ্ধের বাইরেও এখন বড় ধরনের রাজনৈতিক হিসাব-নিকাশের মুখোমুখি রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনে দেখা গেছে, দলটি ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা ও তাঁর সমর্থকদের ওপর নির্ভরশীল হলেও সেই জনপ্রিয়তাকে অন্য প্রার্থীদের পক্ষে ভোটে রূপান্তর করতে পারছে না।

    যুদ্ধ ছিল এই ব্যর্থতার সবচেয়ে দৃশ্যমান দিক, তবে একমাত্র কারণ নয়। মার্কিনিরা যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে চাপে ছিলেন, তখন প্রশাসনের মনোযোগ প্রতীকী সাংস্কৃতিক প্রকল্পের দিকে ছিল। ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় বিষয়টি বারবার উঠে এসেছে।

    অনেক যুদ্ধবিরোধী ডেমোক্র্যাট মনে করেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আরও ব্যাপক পরিবর্তনের জনসমর্থন নির্দেশ করে। তাঁদের মতে, ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ও সামরিক হস্তক্ষেপের নীতি থেকে সরে এসে কূটনীতি এবং দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত।

    তবে এই প্রবণতাকে বাস্তবতার আলোকে বিবেচনা করা প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকা এবং রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যগুলোতে জয়ী হওয়া অনেক ডেমোক্র্যাট প্রার্থী শুধু প্রগতিশীল পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করে প্রচারণা চালাননি। বরং তাঁরা বাস্তবভিত্তিক অর্থনৈতিক বার্তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রাখা যুদ্ধবিরোধী জনমত ব্যাপক হলেও এর পেছনে থাকা আদর্শিক অবস্থান যে সমানভাবে গভীর ও সুসংহত, তা নিশ্চিতভাবে বলা যায় না।

    তবে একটি বিষয় এখন স্পষ্ট—ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী রাজনৈতিক দায়ে পরিণত হয়েছে। ট্রাম্প নিজেই এর রাজনৈতিক মূল্য স্বীকার করেছেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন। কয়েক মাস ধরেই জনমত এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। আর নতুন কংগ্রেসের হাতে যুদ্ধ নিয়ন্ত্রণে আনার রাজনৈতিক প্রণোদনা এবং সীমিত হলেও কিছু কার্যকর ক্ষমতা রয়েছে।

    ভবিষ্যতে শুরু হতে পারে এমন আরেকটি যুদ্ধ আর আগের যুদ্ধের মতো রাজনৈতিক পরিবেশে শুরু হবে না। প্রশ্ন হলো, পরবর্তী যুদ্ধ শুরু হওয়ার আগেই গণতান্ত্রিক জবাবদিহির ব্যবস্থাগুলো—যত সীমাবদ্ধতাই থাকুক না কেন—কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে কি না।

    মার্কিনিরা যে ভোট দিয়েছেন, তার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের বিজয় এসেছে। সেই ভোট ক্ষমতাহীন ছিল না; বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক রায় দিয়েছে। তবে সেই রায় বাস্তব নীতিতে রূপ নেবে কি না এবং জনগণের ক্ষমতায়নের পথ তৈরি করবে কি না, তা নির্ভর করছে নতুন কংগ্রেসের শপথ নেওয়ার আগের দুই মাসে কী ঘটে তার ওপর। একই সঙ্গে নির্ভর করছে, যে যুদ্ধবিরোধী সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নির্বাচিত করেছে, তারা শেষ পর্যন্ত নিজেদের ঐক্য ধরে রাখতে পারে কি না।

    • ড. সারা নিউম্যান, একজন রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রিল্যান্স লেখিকা, যিনি আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা অধ্যয়ন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষজ্ঞ। সূত্র: মিডল ইস্ট মনিটর
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পকে নোবেল দেওয়ার তোষামোদ, এবার রাজনৈতিক বিপর্যয়ের মুখে পাকিস্তানের শাসকগোষ্ঠী

    নভেম্বর 10, 2026
    ব্যাংক

    ঋণ বিতরণে রোবোটিক প্রযুক্তি: নির্ভুল মূল্যায়নে মিলবে দ্রুত ঋণ

    নভেম্বর 10, 2026
    বিশ্ব অর্থনীতি

    বিদেশি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ রাখবে সিঙ্গাপুর

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.