Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বুলগেরিয়ায় ঘন কুঁয়াশার মধ্যে এক দুর্ঘটনায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১২
    আন্তর্জাতিক

    বুলগেরিয়ায় ঘন কুঁয়াশার মধ্যে এক দুর্ঘটনায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১২

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে আছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০টি যানবাহন পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন।

    মঙ্গলবার ইয়াম্বল শহরের কাছে রাজধানী সোফিয়ামুখী এ-ওয়ান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মহাসড়কের ছয়টি লেনজুড়ে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি একের পর এক ধাক্কা খেয়ে স্তূপ হয়ে আছে। কিছু গাড়ি অন্য যানবাহনের নিচে চাপা পড়েছে, কয়েকটি উল্টে গেছে এবং আরও কিছু যান দুর্ঘটনা এড়াতে গিয়ে পাশের গাড়িতে ধাক্কা দিয়েছে।

    ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা বিভাগের সদস্যরা সেখানে পৌঁছান। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়।

    কুয়াশাকেই প্রাথমিক কারণ মনে করছে কর্তৃপক্ষ

    বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুবোমির নিকোলভ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বুরগাস ও সোফিয়াকে সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনার প্রধান কারণ ঘন কুয়াশা হতে পারে।

    তিনি জানান, বুরগাস শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে প্রথমে একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর পেছনে থাকা যানবাহনগুলো একে একে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং বড় ধরনের চেইন সংঘর্ষের সৃষ্টি হয়।

    ইয়াম্বল অঞ্চলের গভর্নর গেওরগি চালাকভ বুলগেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএকে জানিয়েছেন, দুর্ঘটনায় প্রায় ৫০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু

    বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

    দুর্ঘটনার পর মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল বন্ধ রাখা হয় এবং উদ্ধার তৎপরতা চালানো হয়।

    বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফ বুধবার দেশজুড়ে এক দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.