Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঘরোয়া রাজনীতিতে পরাজয়ের পর এশিয়া সফরে শক্তি দেখাতে চান ট্রাম্প
    আন্তর্জাতিক

    ঘরোয়া রাজনীতিতে পরাজয়ের পর এশিয়া সফরে শক্তি দেখাতে চান ট্রাম্প

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার পরও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ যে তাঁর হাতেই রয়েছে, তা প্রমাণ করতে হবে তাঁকে।

    হোয়াইট হাউসে মেয়াদের শেষ দুই বছরের ‘লেম ডাক’ বা ক্ষমতার শেষ পর্যায়ে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় প্রবেশ করছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে ওয়াশিংটনের নতুন রাজনৈতিক সমীকরণকে কাজে লাগানোর সুযোগ কীভাবে নেওয়া যায়, তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নীরবে হিসাব-নিকাশ করছেন বলে মনে করা হচ্ছে।

    ৮০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট এমন এক প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়া সফরে যাচ্ছেন, যেখানে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। তাঁর সফরসূচিতে রয়েছে ফিলিপাইনে আসিয়ান সম্মেলন এবং চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলন।

    ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সাংবিধানিক সুযোগও নেই ট্রাম্পের। ফলে আন্তর্জাতিক অঙ্গনেই নিজের রাজনৈতিক শক্তি ও প্রভাব দেখানোর দিকে তিনি আরও বেশি মনোযোগী হতে পারেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশেষজ্ঞ এডগার কাগান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফলের পর প্রেসিডেন্টরা এভাবেই নিজেদের অবস্থান নতুন করে গুছিয়ে নেন।’

    ইরান, বাণিজ্য ও চীন নিয়ে হিসাব: এশিয়া সফরে ট্রাম্পের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, সেখানে প্রকাশ্যে তাঁকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তেমন প্রশ্নের মুখে পড়তে হবে না।

    মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর চীন বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে দেশটি জানিয়েছে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে তারা আগ্রহী।

    তবে ওয়াশিংটনের ক্ষমতার এই পরিবর্তন এশিয়ার নেতাদের নজরে থাকবে বলে মনে করেন কাউন্সিল অন ফরেন রিলেশনসের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ জশুয়া কার্লানজিক। চলতি মাসে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে অনেক এশীয় নেতা স্বস্তি বোধ করছেন।’

    কার্লানজিকের মতে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র ও অংশীদারদের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের ফলের পর ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে আরও অনুমানযোগ্য সিদ্ধান্ত নেবেন—এমন প্রত্যাশা তাঁদের রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম।

    কার্লানজিক আরও মনে করেন, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে। এতে বেইজিংয়ের প্রতি ট্রাম্প প্রশাসনের ‘নরম নীতি’ থেকে সরে আসার সুযোগ তৈরি হতে পারে। ট্রাম্পের এই নীতি এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে আগে থেকেই উদ্বেগ তৈরি করেছে।

    বিশ্বের বৃহত্তম মহাদেশের দেশগুলো বাণিজ্যনীতিতেও পরিবর্তন দেখতে চায়। ট্রাম্পের আরোপ করা একের পর এক শুল্ক এশিয়ার অর্থনীতিগুলোকে বড় ধরনের চাপে ফেলেছে। বিশেষ করে রপ্তানিনির্ভর দেশগুলো এর প্রভাব বেশি অনুভব করছে। ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফ্রিস যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির ওপর কংগ্রেসের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

    তবে ট্রাম্পের নীতিগুলো বাতিল করতে ডেমোক্র্যাটদের সহজ পথ পাড়ি দিতে হবে না। বাণিজ্যনীতির ক্ষেত্রে প্রেসিডেন্টের বিস্তৃত নির্বাহী ক্ষমতা রয়েছে। পাশাপাশি কংগ্রেসে পাস হওয়া আইনে ভেটো দেওয়ার ক্ষমতাও তাঁর হাতে রয়েছে। ট্রাম্প সেই ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন।

    চীন-রাশিয়ার নেতাদের সঙ্গে আলোচিত বৈঠক: ট্রাম্প নাটকীয় কূটনৈতিক পদক্ষেপ পছন্দ করেন। আর আন্তর্জাতিক রাজনীতি তাঁকে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেওয়ার বড় সুযোগ করে দেয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকও এর অংশ।

    চলতি সপ্তাহে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে সি চিন পিং ও পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং ইরান যুদ্ধের অবসানের বিষয়টি আলোচনায় আসতে পারে।

    তবে এশিয়া গ্রুপের চেয়ারম্যান এবং বাইডেন প্রশাসনের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক কার্ট ক্যাম্পবেলের মতে, ট্রাম্পের কাছে এই বৈঠকের বড় উদ্দেশ্য হতে পারে বিশ্বের দুই প্রভাবশালী নেতার পাশে দাঁড়িয়ে একটি প্রতীকী ছবি তোলা। ট্রাম্প নিজেও এই দুই নেতাকে বড় শক্তির সমমর্যাদার নেতা হিসেবে দেখেন। ক্যাম্পবেল বলেন, ‘অনেক দিক থেকেই আমার মনে হয়, এই বৈঠকটিই হবে মূল বার্তা।’

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ধরনের সম্ভাব্য বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলতি বছর হোয়াইট হাউসকে মস্কোর প্রতি অবস্থান পরিবর্তন করতে দেখে তিনি আতঙ্কিত হয়েছিলেন। পশ্চিমা নেতাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি ‘ইয়াল্টা ২.০’ নিয়ে সতর্ক করেছেন। ওই সম্মেলনে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতা হয়েছিল।

    সিএসআইএসের ভূরাজনীতি ও পররাষ্ট্রনীতিবিষয়ক বিভাগের প্রেসিডেন্ট এবং কোরিয়া চেয়ার ভিক্টর চা মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ফলে ট্রাম্পের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। চা বলেন, ‘দুই মেয়াদজুড়েই ট্রাম্প ব্যক্তিগতভাবে যেসব বিষয়ে অনেক সময় দিয়েছেন, তার একটি হলো উত্তর কোরিয়া।’

    তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে প্রেসিডেন্ট ছাড়া উত্তর কোরিয়াবিষয়ক নীতি নির্ধারণের ক্ষমতা আর কারও নেই। তাই নিজের রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসির সঙ্গে যুক্ত এই বিষয়টিতেই তিনি মনোযোগ দেবেন বলে আমার ধারণা।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৪৩ বছর পর মা–বাবার খোঁজে শিকড়ের টানে বাংলাদেশে সেলিনা, মিলল কি হারানো ভাই?

    নভেম্বর 12, 2026
    আন্তর্জাতিক

    বাংলাদেশের অর্থনীতি ৫০ হাজার কোটি ডলারের, তবু বিলিয়নেয়ার নেই কেন

    নভেম্বর 11, 2026
    আন্তর্জাতিক

    গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.