Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পরকীয়ার অভিযোগে জেনসেন হুয়াংকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া
    আন্তর্জাতিক

    পরকীয়ার অভিযোগে জেনসেন হুয়াংকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। অভিযোগগুলোর মধ্যে একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ও রয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    হুয়াংকে সরিয়ে দেওয়া হলে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ায় নেতৃত্বের সংকট তৈরি হতে পারে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করা হুয়াং তিন দশকেরও বেশি সময় ধরে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটি গ্রাফিকস চিপ নির্মাতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের বৈশ্বিক শীর্ষ সরবরাহকারীদের একটিতে পরিণত হয়েছে।

    শেয়ারদরে বড় ধাক্কা

    হুয়াংকে সরিয়ে দেওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। চলতি সপ্তাহে শেয়ারবাজারে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে।

    ডিএ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়ার মতে, হুয়াংকে দ্রুত সরিয়ে দেওয়া হলে এনভিডিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ, প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব পরিবর্তনের জন্য এখনো কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।

    তবে তিনি বলেন, হুয়াং যদি আইন বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে থাকেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

    একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ

    এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

    এ ছাড়া অ্যালিস হুয়াং নামের এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গেও জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে।

    মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ সরবরাহের ব্যবস্থা করার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাঁর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক শুধু ব্যক্তিগত নয়, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য নিষেধাজ্ঞার দিক থেকেও নতুন প্রশ্ন তৈরি করেছে।

    এদিকে কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকলিপিতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেছেন হুয়াং। তিনি এ জন্য সম্পূর্ণ দায়ও নিয়েছেন। তবে কার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বা কতদিন ধরে তা চলেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

    কংগ্রেসের চাপও বাড়ছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে তিনি তাঁর সঙ্গে আলোচনা করেননি। তবে এনভিডিয়া প্রধানকে তিনি সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে সমর্থন জানিয়েছেন।

    অন্যদিকে চীনা ওই নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসের কাছে ব্রিফিং দিতে হুয়াং অস্বীকৃতি জানালে তাঁকে আনুষ্ঠানিকভাবে তলব করা হতে পারে।

    এই পরিস্থিতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতের। কারণ, হুয়াং শুধু কোম্পানিটির প্রতিষ্ঠাতা-নেতা নন, এনভিডিয়ার সাম্প্রতিক উত্থানের প্রধান মুখও তিনি।

    ১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম ও ক্রিস মালাচোভস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে কম্পিউটার গেমের জন্য গ্রাফিকস চিপ তৈরির মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার ও উন্নত কম্পিউটিং প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক সরবরাহকারী প্রতিষ্ঠানটিতে পরিণত হয়েছে এনভিডিয়া।

    সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.