Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মের কঠোর শাস্তি, জরিমানা ১৫ লাখ ডলার
    আন্তর্জাতিক

    কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মের কঠোর শাস্তি, জরিমানা ১৫ লাখ ডলার

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বের নজর এখন কানাডার উপর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কানাডায় অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ এবং প্রতিনিধিত্বের নামে প্রতারণা, অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে কঠোর আর্থিক জরিমানার নতুন বিধান কার্যকর করেছে দেশটির ফেডারেল সরকার।

    নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া অর্থের বিনিময়ে অভিবাসন বা নাগরিকত্বসংক্রান্ত পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ৫ হাজার ডলারের ভিত্তিমূল্যের জরিমানা গুনতে হবে। আর আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা এ ধরনের তথ্য দিতে সহায়তা করলে ভিত্তিমূল্যের জরিমানা হবে ১৫ হাজার ডলার।

    কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে।

    সরকারের ঘোষণায় বলা হয়েছে, অপরাধের ধরন, গুরুত্ব, প্রভাব এবং সংশ্লিষ্ট ব্যক্তির আগের অনিয়মের ইতিহাস বিবেচনায় জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। সব মিলিয়ে একটি নোটিশে জরিমানার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ডলার।

    অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জিত হয়ে থাকলে সেই অর্থও জরিমানার সঙ্গে যুক্ত হতে পারে।

    লাইসেন্সধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য

    নতুন বিধান শুধু অনুমোদনহীন বা ভুয়া অভিবাসন পরামর্শকদের জন্য নয়। কানাডায় লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালট্যান্ট, আইনজীবী এবং অন্যান্য অনুমোদিত প্রতিনিধির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

    এমনকি কানাডার বাইরে বসে কেউ অর্থের বিনিময়ে কানাডার অভিবাসন বা নাগরিকত্বের বিষয়ে পরামর্শ কিংবা প্রতিনিধিত্ব করলেও তিনি এই বিধানের আওতায় আসতে পারেন।

    অর্থের বিনিময়ে অনুমোদন ছাড়া পরামর্শ দেওয়া, আবেদনকারীর কাছ থেকে জেনেশুনে ভুল বা অসম্পূর্ণ তথ্য সংগ্রহ করা, মিথ্যা তথ্য দিয়ে আবেদন তৈরি করা কিংবা আবেদনকারীকে ভুল তথ্য দিতে উৎসাহিত করা—এসব কর্মকাণ্ড নতুন বিধানের আওতায় আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

    এ ছাড়া আইআরসিসির তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করলেও ১০ হাজার ডলারের ভিত্তিমূল্যের জরিমানার বিধান রাখা হয়েছে।

    বারবার অনিয়মে বাড়বে জরিমানা

    নতুন ব্যবস্থায় শুধু অপরাধের ধরন নয়, এর প্রভাব, সংশ্লিষ্ট ব্যক্তি কী পরিমাণ আর্থিক সুবিধা পেয়েছেন এবং অতীতে একই ধরনের অপরাধ করেছেন কি না—এসব বিষয়ও জরিমানা নির্ধারণে বিবেচনা করা হবে।

    একাধিকবার আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়তে থাকবে। একই ব্যক্তি বারবার অনিয়ম করলে প্রতিটি লঙ্ঘনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে জরিমানা ১৫ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

    নতুন বিধানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইন লঙ্ঘন করে জরিমানার মুখে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

    এ জন্য ২০২৭ সালে আইআরসিসির ওয়েবসাইটে একটি অনলাইন তালিকা বা নিবন্ধনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

    এই তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, কী ধরনের আইন লঙ্ঘন করেছেন, জরিমানার পরিমাণ এবং জরিমানা পরিশোধ করা হয়েছে কি না—এসব তথ্য প্রকাশ করা হবে।

    এর ফলে কানাডায় অভিবাসনপ্রত্যাশীরা কোনো পরামর্শক বা প্রতিনিধির বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতে পারবেন।

    অভিযোগ উঠলেই দোষী নয়

    তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাঁকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করা হবে না।

    আইআরসিসি তদন্তের পর প্রাথমিক নোটিশ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের মধ্যে লিখিত বক্তব্য এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাবেন।

    পরে জরিমানার চূড়ান্ত নোটিশ দেওয়া হলে তিনি আবারও ৩০ দিনের মধ্যে স্বাধীন পর্যালোচকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

    কানাডা সরকারের মতে, অভিবাসনপ্রত্যাশীদের আর্থিক ক্ষতি, প্রতারণা ও ভুল পরামর্শ থেকে সুরক্ষা দেওয়া এবং দেশটির অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই নতুন বিধানের মূল লক্ষ্য।

    আইআরসিসি অভিবাসনপ্রত্যাশীদের পরামর্শ দিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার আগে তার পেশাগত অনুমোদন ও লাইসেন্স যাচাই করতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.