Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়ছে, জ্বালানি সংকটে পিছিয়ে বাংলাদেশ
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়ছে, জ্বালানি সংকটে পিছিয়ে বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে তুলার ব্যবহার বাড়লেও উৎপাদন সেই তুলনায় বাড়ছে না। এতে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার পাশাপাশি কমছে বৈশ্বিক মজুত। ফলে আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বড় তুলা আমদানিকারক বাংলাদেশে আমদানি ও ব্যবহার দুটিই কমছে। দেশের স্পিনিং মিলগুলোতে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

    অন্যদিকে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী ভিয়েতনামে তুলার ব্যবহার ও আমদানি বাড়ছে। ফলে বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধির সময়েও বাংলাদেশের বস্ত্রশিল্প উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারছে না।

    যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) নভেম্বর ২০২৬-এর ‘কটন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলন থেকে পাওয়া গেছে।

    ইউএসডিএর নভেম্বরের ওয়ার্ল্ড অ্যাগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ওয়াসডে) অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বে তুলার ব্যবহার ১২ কোটি ২৭ লাখ ৫০ হাজার বেলে পৌঁছাতে পারে। একই সময়ে উৎপাদনের পূর্বাভাস ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার বেল। অর্থাৎ উৎপাদনের তুলনায় ব্যবহার প্রায় ৫২ লাখ ৭০ হাজার বেল বেশি হতে পারে।

    এদিকে বিপণন বছর শেষে বৈশ্বিক তুলার মজুত আগের বছরের ৭ কোটি ৫৬ লাখ ৪০ হাজার বেল থেকে কমে ৭ কোটি ৫ লাখ ৭০ হাজার বেলে নামতে পারে। গত ১৫ বছরের মধ্যে এটি হবে সর্বনিম্ন মজুত। বড় উৎপাদনকারী দেশগুলোতে ফলন উল্লেখযোগ্য হারে না বাড়লে আন্তর্জাতিক বাজারে তুলার দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

    জ্বালানি সংকটে কমছে বাংলাদেশের ব্যবহার

    ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে তুলার ব্যবহার হতে পারে ৭৪ লাখ বেল। আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৭২ লাখ বেলে। ২০২৫-২৬ বিপণন বছরের তুলনায় ব্যবহার প্রায় অপরিবর্তিত থাকলেও ২০২৪-২৫ সালের ৮২ লাখ বেলের তুলনায় তা অনেক কম। দুই বছরের ব্যবধানে তুলার ব্যবহার কমেছে প্রায় ৮ লাখ বেল।

    বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের বিশ্লেষণে, এ পরিস্থিতির প্রধান কারণ জ্বালানি সংকট। দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বিঘ্ন এবং একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে গ্রীষ্মজুড়ে শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পায়নি।

    এতে দেশের অনেক স্পিনিং মিল সক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করেছে। কোনো কোনো কারখানায় উৎপাদন সক্ষমতার ৩০ শতাংশের নিচে নেমে আসে। কিছু কারখানা পুরোপুরি বন্ধও ছিল। উৎপাদন কমে যাওয়ায় তুলার চাহিদা কমেছে। এর প্রভাব পড়েছে আমদানিতেও।

    স্থানীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দিতে সরকার সম্প্রতি ১০ থেকে ৩০ কাউন্টের সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদকদের মাধ্যমে পোশাকশিল্পের সুতার চাহিদা পূরণ করা। তবে পর্যাপ্ত জ্বালানি না থাকায় স্থানীয় মিলগুলো এ নীতিগত সুবিধার পুরো সুফল নিতে পারছে না। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদেরও উৎপাদন উপকরণের বাড়তি ব্যয় সামলাতে হচ্ছে।

    মজুত স্থিতিশীল, গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ

    ইউএসডিএর পূর্বাভাস বলছে, ২০২৬-২৭ বিপণন বছর শেষে বাংলাদেশে তুলার মজুত দাঁড়াতে পারে ১৬ লাখ ২০ হাজার বেলে। এটি দেশের বার্ষিক ব্যবহারের প্রায় ২২ শতাংশ। তুলার ব্যবহার কমে যাওয়ায় আমদানিকারকেরা কেনাকাটা কমিয়েছেন। ফলে মজুতের পরিমাণ মোটামুটি স্থিতিশীল রয়েছে।

    গ্রীষ্মের সংকটের পর গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও তা এখনো শিল্পকারখানার চাহিদার তুলনায় কম। এলএনজি টার্মিনালের কার্যক্রমে বিঘ্ন ঘটলে পরিস্থিতি আবারও সংকটের দিকে যেতে পারে। গত ৪ থেকে ৭ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এ অনিশ্চয়তা সামনে এসেছে।

    মহিউদ্দিন রুবেলের মতে, স্পিনিং মিলগুলো নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পাওয়া পর্যন্ত স্থানীয় সুতা উৎপাদন বাড়ানো কঠিন। এ কারণে শুধু নীতিগত সহায়তা দিয়ে তুলার চাহিদা বাড়ানো সম্ভব হবে না।

    তুলার ব্যবহার বাড়াচ্ছে ভিয়েতনাম

    বাংলাদেশের বিপরীতে ভিয়েতনামে তুলার ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে দেশটিতে তুলার ব্যবহার ও আমদানি উভয়ই প্রায় ৮৩ লাখ বেল হতে পারে। বছর শেষে মজুত দাঁড়াতে পারে ১০ লাখ ৩০ হাজার বেলে, যা দেশটির বার্ষিক ব্যবহারের প্রায় ১২ শতাংশ।

    দক্ষ বন্দর ও সরবরাহ ব্যবস্থাপনার কারণে তুলনামূলক কম মজুত নিয়েও ভিয়েতনাম আমদানি ও ব্যবহার কার্যক্রম সচল রাখতে পারছে। দেশটিতে ২০২৪-২৫ বিপণন বছরে তুলার ব্যবহার ছিল ৮০ লাখ বেল। পরের বছর তা বেড়ে ৮১ লাখ ৫০ হাজার বেলে দাঁড়ায়। ২০২৬-২৭ সালে ব্যবহার ৮৩ লাখ বেলে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

    একই সময়ে বাংলাদেশে তুলার ব্যবহার ৮২ লাখ বেল থেকে কমে ৭৪ লাখ বেলে নামার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ভিয়েতনাম ব্যবহার বাড়ালেও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের স্পিনিং মিলগুলো উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

    আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়বে ব্যয়ের চাপ

    বিশ্ববাজারে তুলার উৎপাদনের তুলনায় ব্যবহার বেশি হওয়ায় সরবরাহ ঘাটতি ও মজুত কমার প্রবণতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়তে পারে। আমদানিনির্ভর বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য এটি বাড়তি ব্যয়ের ঝুঁকি তৈরি করছে।

    একদিকে আন্তর্জাতিক বাজারে তুলা কেনার খরচ বাড়ার আশঙ্কা, অন্যদিকে দেশের স্পিনিং মিলগুলোর উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে না পারা, দুই দিক থেকেই চাপে রয়েছে স্থানীয় বস্ত্রশিল্প। ফলে শুধু তুলা বা সুতা আমদানির নীতিতে পরিবর্তন এনে এ সংকট মোকাবিলা করা কঠিন। স্থানীয় উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। তা না হলে বিশ্ববাজারে তুলার চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোর বদলে বাংলাদেশের স্পিনিং শিল্পকে উৎপাদন সংকট ও বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলা করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিআরটি বাতিল করে ছয় লেনের সড়ক, গণপরিবহনের সুযোগ কি হারাল ঢাকা?

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    ইতিহাসের স্রোত থামানো যাবে না, তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: শি জিনপিং

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    জমির বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, দায়িত্বে প্রশাসনের তিন স্তরের কমিটি

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.