Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতিহাসের স্রোত থামানো যাবে না, তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: শি জিনপিং
    আন্তর্জাতিক

    ইতিহাসের স্রোত থামানো যাবে না, তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: শি জিনপিং

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি চীনের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরেকত্রীকরণের লক্ষ্য থেকে সরে আসবে না বেইজিং। শান্তিপূর্ণভাবে এই লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘ইতিহাসের স্রোতকে কোনোভাবেই থামানো যাবে না।’ তাঁর ভাষায়, মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিতভাবেই হবে।

    বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে শি এসব কথা বলেন। বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ান ইস্যুর সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির ‘অটল ঐতিহাসিক লক্ষ্য’।

    গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে তাইওয়ানের সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। দ্বীপটির রাজনৈতিক নেতৃত্বের অবস্থান, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সেখানকার জনগণের।

    শির বক্তব্যের প্রতিক্রিয়ায় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, দেশটির সরকার ও সাধারণ মানুষ কেউই চীনের প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেল মেনে নিতে পারে না। তাদের মতে, এই ব্যবস্থার অর্থ হবে চীনের কমিউনিস্ট পার্টির শাসনের অধীনে চলে যাওয়া।

    ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নিয়ে আপত্তি তাইওয়ানের

    চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের প্রস্তাব দিয়ে আসছে। বেইজিংয়ের প্রস্তাব অনুযায়ী, তাইওয়ান চীনের অংশ হিসেবে স্বীকৃতি দিলে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ কাঠামোর আওতায় নিজস্ব কিছু প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখতে পারবে।

    তবে তাইওয়ানের প্রধান রাজনৈতিক দলগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বীপটির রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বেইজিংয়ের প্রস্তাবিত ব্যবস্থার প্রতি সমর্থন নেই।

    শি তাঁর ভাষণে তাইওয়ানের জনগণসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চীনা জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের পথে এগিয়ে যেতে হবে।

    ভাষণে সরাসরি যুদ্ধ বা সামরিক শক্তি প্রয়োগের কথা বলেননি শি। তবে তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনা চীন কখনোই পুরোপুরি নাকচ করেনি। দ্বীপটির চারপাশে চীনা সামরিক বাহিনীর নিয়মিত মহড়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার চীনের যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ ২৯টি সামরিক বিমান দ্বীপটির চারপাশে ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ চালিয়েছে।

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শির বক্তব্য

    চীনের দক্ষিণাঞ্চলের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে শি এই বক্তব্য দিলেন। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এর দুই সপ্তাহ পর তাইওয়ানে গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

    এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন শি। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।

    এদিকে, মে মাসে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা স্থগিত করেছিল ওয়াশিংটন। সে সময় ট্রাম্প একে চীনের সঙ্গে আলোচনায় ‘খুব ভালো দরকষাকষির হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছিলেন।

    তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়। বেইজিং দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করলেও ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছে। ফলে পুনরেকত্রীকরণ নিয়ে শির নতুন করে দেওয়া বক্তব্য আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে যে ‘পরিস্থিতি’কে নিজের পরাজয় হিসেবে স্বীকার করবেন ট্রাম্প

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়ছে, জ্বালানি সংকটে পিছিয়ে বাংলাদেশ

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    ১৫০ বছর বাঁচার স্বপ্ন পুতিনের, বার্ধক্য ঠেকাতে চালাচ্ছেন বিস্তৃত গবেষণা

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.