Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট
    আন্তর্জাতিক

    নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইসেনকট। তাঁর দাবি, নেতানিয়াহু আর এক মুহূর্তও সরকারপ্রধানের দায়িত্বে থাকার যোগ্য নন।

    গতকাল রোববার নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ সামনে আসার পর এ মন্তব্য করেন আইসেনকট। জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এই বক্তব্য দেন।

    ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইসেনকট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করছে।

    সম্প্রতি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে নির্বাচনের আগে পুলিশের কাছে নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে অভিযোগ জানানোর বিষয়টি উঠে আসে।

    প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরায়েলি দল রাম পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।

    এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এমন একজন ব্যক্তির যোগাযোগ করিয়ে দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন এবং গোয়েন্দা তথ্যদাতা হিসেবে পরিচিত ছিলেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

    নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু। তবে পরবর্তী তদন্তে পুলিশ ওই গোয়েন্দা তথ্যের কোনো ভিত্তি খুঁজে পায়নি। পরে গ্রেপ্তার হওয়া তিনজনকে মুক্তি দেওয়া হয়।

    আইসেনকটের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

    তবে নেতানিয়াহুর কার্যালয় টেলিভিশন চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চিফ অব স্টাফ ইদো নরডেন কেবল নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন।

    অন্যদিকে, নেতানিয়াহুর দল লিকুদ আইসেনকটের বক্তব্যের সমালোচনা করে তাঁকে চরম উসকানিমূলক আচরণের জন্য দায়ী করেছে। দলটির দাবি, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ভিত্তিতে সহযোগিতার আহ্বান জানালেও আইসেনকট ও তাঁর সহযোগীরা নিয়মিত বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন।

    বিরোধী পক্ষের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নেতানিয়াহু আরব রাজনৈতিক দলগুলোকে লক্ষ্যবস্তু করছেন এবং নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

    গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইসেনকটের বিরোধী শিবির—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।

    গত সপ্তাহে সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইসেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে দেশটির প্রধান দুটি আরব রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রাম।

    এর আগে শনিবার নেতানিয়াহু আইসেনকটকে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবেক এই সেনাপ্রধান। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে ছলচাতুরী ও রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।

    সব মিলিয়ে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইসরায়েলের রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.