Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান?
    আন্তর্জাতিক

    ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান?

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 17, 2026নভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। পরিকল্পনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও উঠে এসেছে। তবে এ ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত ইরান নিয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নন মার্কিন কর্মকর্তারা।

    সংশ্লিষ্ট সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের এই পরিকল্পনাকে আপাতত সম্ভাব্য হামলার বিভিন্ন পথ খোলা রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন গোয়েন্দারা। এটি যে খুব শিগগিরই হামলা চালানোর প্রস্তুতি, এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে গোয়েন্দাদের নজরে আসা পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্রে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।

    এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে এই মুহূর্তে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।

    মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে ইরান আরও বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে। ফলে দেশটির সম্ভাব্য হামলার পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে ইরান বাস্তবে এমন হামলা চালানোর মতো প্রয়োজনীয় লোকবল ও প্রস্তুতি তৈরি করতে পেরেছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

    গত এক সপ্তাহে এ হুমকি মোকাবিলায় কয়েক দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। এরই মধ্যে নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে গত সপ্তাহে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    মার্কিন গোয়েন্দাদের কাছে ইরানের এমন কিছু কথোপকথনের তথ্য এসেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্রে আগে থেকেই তেজস্ক্রিয় পদার্থ কিংবা রাসায়নিক উপাদান পৌঁছে রাখা হয়ে থাকতে পারে।

    ‘ডার্টি বোমা’ সাধারণ পারমাণবিক বোমার মতো নয়। এতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে কয়েকটি ব্লক থেকে শুরু করে কয়েক মাইল পর্যন্ত এলাকায় তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় অধিকাংশ প্রাণহানির কারণ হতে পারে মূল বিস্ফোরণ, তেজস্ক্রিয়তার প্রভাব নয়।

    মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এ ধরনের অস্ত্র তৈরির চেয়ে প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ। হামলা চালাতে ইরানকে সরাসরি প্রশিক্ষিত সদস্য যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে, এমনটিও নয়। দেশটির ভেতরে অবস্থানরত কাউকে ব্যবহার করেও এমন হামলার চেষ্টা করা সম্ভব।

    এদিকে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগও সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে গোয়েন্দারা সতর্ক রয়েছেন। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে কর্মরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা সরঞ্জাম এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    তবে জাতিসংঘে ইরানের মিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে দেশটি।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে এই উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি ঘিরে মার্কিন অবরোধ, কূটনৈতিক আলোচনা এবং সংঘাত বন্ধের প্রচেষ্টা এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করলেও দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।

    মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের কট্টরপন্থি গোষ্ঠী কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো পক্ষ সংঘাত দীর্ঘায়িত করতে হামলার উদ্যোগ নিতে পারে। তবে ইরান জানে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিংবা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।

    গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের বর্তমান পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্তে রূপ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে চলমান সংঘাতের মধ্যে এমন সম্ভাব্য পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.