Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতের পাওনা আদায়ে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গোলানের
    আন্তর্জাতিক

    আদালতের পাওনা আদায়ে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গোলানের

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান আদালতের নির্দেশিত অর্থ পরিশোধ না করায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আইন কার্যকরীকরণ প্রক্রিয়া (এনফোর্সমেন্ট প্রসিডিংস) শুরু করেছেন। গতকাল সোমবার এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর লক্ষ্য আদালতের নির্ধারিত ২ হাজার শেকেল আদায় করা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা।

    গোলান ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান এবং ইসরায়েলের অন্যতম উদারপন্থী নেতা। অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি নেতানিয়াহুবিরোধী হিসেবে পরিচিত। সদ্য শেষ হওয়া নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের অন্যতম শরিক হিসেবে অংশ নেয় তাঁর দল।

    প্রতিবেদন অনুযায়ী, গোলানের পক্ষে এই প্রক্রিয়া শুরু করেছেন ইসরায়েলি আইনি সংস্থা ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী। তাঁরা হলেন গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর ও ইয়াইরদেন শোচাত।

    গত ১১ অক্টোবর লোদ জেলা আদালত সারা নেতানিয়াহুকে এই আইনি খরচ পরিশোধের নির্দেশ দেন। এর আগে গোলানের দায়ের করা একটি মানহানি মামলা খারিজের জন্য সারা আবেদন করেছিলেন, যা আদালত প্রত্যাখ্যান করেন। গোলানের আইনজীবীরা ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য সারাকে একটি নোটিশ পাঠান। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি অর্থ পরিশোধ করেননি। ফলে এখন বাধ্যতামূলকভাবে অর্থ আদায়ের প্রক্রিয়ায় যাওয়া হয়েছে।

    দুজনের বিরোধের সূত্রপাত ২০২৩ সালের অক্টোবরে। ওই বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলা চালায়। পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    ওই হামলার পর ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-এর একটি আলোচনা অনুষ্ঠানে সারা নেতানিয়াহু আইডিএফের সাবেক কর্মকর্তা গোলানের সঙ্গে হামাসের যোগসাজশ থাকার ইঙ্গিত দেন। অনুষ্ঠানে গোলানকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হয়ে ৭ অক্টোবর লড়াই করার দাবি করা মানে ভোরবেলা থেকেই সেখানে প্রস্তুত থাকা। সারা আরও বলেন, গোলান সেখানে খুব ভোরে উপস্থিত ছিলেন, অথচ প্রধানমন্ত্রীসহ অন্যরা জানতেনই না কী ঘটছে।

    গোলান ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ মেজর জেনারেল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি আইডিএফের ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

    সারার মন্তব্যকে গোলান ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সারা ৭ অক্টোবরের ঘটনাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, যাঁরা জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করা হচ্ছে, আর যাঁরা ইসরায়েলের নিরাপত্তা অবহেলা করেছিলেন, তাঁদেরই ভুক্তভোগী হিসেবে তুলে ধরা হচ্ছে। সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে সারা নেতানিয়াহু বা তাঁর আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অর্থের অঙ্ক তুলনামূলক ছোট হলেও বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনের পর নেতানিয়াহু যখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে, তখন তাঁর প্রধান বিরোধী শিবিরের এক নেতার এই পদক্ষেপ দুই পক্ষের পুরোনো বিরোধকে আবারও আলোচনায় এনেছে। এখন নজর থাকবে সারা নেতানিয়াহু আদালতের নির্দেশ মেনে অর্থ পরিশোধ করেন কি না এবং গোলানের মানহানি মামলা কোন দিকে মোড় নেয়, সেদিকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে যেসব বিষয়ে কাজ করতে চান ডেমোক্র্যাটরা

    নভেম্বর 17, 2026
    আন্তর্জাতিক

    ইরান কোথা থেকে অস্ত্র পায় এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই সেই সরবরাহ বন্ধ করতে পারবে?

    নভেম্বর 17, 2026
    আন্তর্জাতিক

    বৃহস্পতিবার মুখোমুখি শি, পুতিন ও ট্রাম্প: বৈঠকে কী আলোচনা হবে?

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.