Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আসাদের পতন: সিরিয়ার ভূ-রাজনীতিতে নতুন শক্তির আবির্ভাব
    আন্তর্জাতিক

    আসাদের পতন: সিরিয়ার ভূ-রাজনীতিতে নতুন শক্তির আবির্ভাব

    সিভি ডেস্কডিসেম্বর 9, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আসাদের পতন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতগুলো নতুন এক দিকনির্দেশনা পাচ্ছে। ২৭ নভেম্বর ইসরায়েল লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও একই দিনে সিরিয়ার ইদলিবে নতুন করে যুদ্ধ শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। দেশটির দীর্ঘ ৫৩ বছরের আসাদ শাসনের অবসানের পর সিরিয়ায় এখন নতুন পরিসর তৈরি হয়েছে, যেখানে আবির্ভূত হয়েছে নতুন এক নেতা-এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-গোলানি।

    গোলানির উত্থান: বাস্তুচ্যুত থেকে বিদ্রোহের পথে-

    আবু মোহাম্মদ আল-গোলানির প্রকৃত নাম আহমেদ হুসেইন আল সারা। ১৯৮২ সালে সৌদি আরবে জন্ম নেওয়া গোলানির পরিবার সিরিয়ার গোলান মালভূমির বাসিন্দা ছিল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে গোলান মালভূমি দখল করে ইসরায়েল, আর তাতেই বাস্তুচ্যুত হয় তার পরিবার। ১৯৮০-এর দশকে তারা আবার সিরিয়ায় ফিরে আসে। পরে নিজ অঞ্চলের সঙ্গে নিজের পরিচয় দৃঢ় করতে গোলানি নামটি ব্যবহার করতে শুরু করেন তিনি।

    গোলানি প্রথম আলোচনায় আসেন ২০০৩ সালে, যখন তিনি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ইরাকে যান। পরে তিনি মার্কিন সেনাদের হাতে আটক হয়ে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বন্দি থাকেন। ২০১১ সালে আসাদ-বিরোধী আন্দোলন শুরু হলে তিনি সিরিয়ায় ফিরে আসেন এবং বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। এটি আল-কায়েদার সিরিয়া শাখা হিসেবে কাজ করলেও ২০১৬ সালে তিনি আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে জাবাত ফাতেহ আল-শাম নামে একটি নতুন সংগঠন তৈরি করেন।

    এইচটিএসের উত্থান এবং ইদলিবে শাসন-

    ২০১৭ সালে গোলানি তার সংগঠনকে পুনর্গঠিত করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে একটি জোট গঠন করেন, যা ইদলিবে বিদ্রোহী শাসন প্রতিষ্ঠা করে। যদিও এই শাসন ছিল কঠোর এবং বিরোধীদের প্রতি দমনমূলক। গোলানি নিজেকে ও তার সংগঠনকে “মধ্যপন্থী” হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি দাবি করছেন, তার গোষ্ঠী আগের উগ্রপন্থা থেকে সরে এসে সিরিয়ার সকল সম্প্রদায়ের জন্য একটি গ্রহণযোগ্য শাসনব্যবস্থা গড়ে তুলতে চায়।

    গোলানি ও পশ্চিমা দৃষ্টিভঙ্গি-

    গোলানির এই পরিবর্তিত অবস্থান তাকে পশ্চিমা গণমাধ্যমে নতুনভাবে তুলে ধরেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বিদ্রোহীদের ভবিষ্যৎ সরকারে সিরিয়ার সংখ্যালঘু গোষ্ঠীগুলোর জন্য নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার কথা বলেছেন। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, এটি গোলানির কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। যেখানে তিনি তার গোষ্ঠীকে একটি গ্রহণযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

    বৈশ্বিক রাজনীতি ও এইচটিএসের অবস্থান-

    সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এইচটিএস সবচেয়ে শক্তিশালী হলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্কসহ অনেক দেশই তাদের জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। তুরস্ক মাঝে মধ্যে বিদ্রোহীদের সাহায্য করলেও এইচটিএসকে সরাসরি সমর্থন দেয় না। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এইচটিএসের কর্মকাণ্ডে সুবিধা পেয়েছে।

    ২০২১ সালে মার্কিন কূটনীতিক জেমস জেফরি গোলানিকে “সবচেয়ে কম খারাপ নেতা” হিসেবে উল্লেখ করেছিলেন। সম্প্রতি টাইমস অব ইসরায়েলের এক সাক্ষাৎকারে একজন বিদ্রোহী কমান্ডার ইসরায়েলের কাছে সরাসরি সমর্থন চেয়েছেন।

    ভবিষ্যৎ শাসনব্যবস্থা: গোলানির পরিকল্পনা-

    গোলানি নিজেকে ও তার গোষ্ঠীকে “ইসলামি প্রজাতন্ত্র” প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোতে চাইছেন বলে দাবি করেছেন। তবে এই প্রজাতন্ত্র কেমন হবে বা সেখানে শরিয়া আইন কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমা পর্যবেক্ষকদের মতে, এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। যেখানে সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা। ইরান ও রাশিয়ার প্রভাব এবং পশ্চিমা শক্তির অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সিরিয়ার বর্তমান পরিস্থিতি একদিকে গোলানির নেতৃত্বে বিদ্রোহীদের নতুন পরিসর তৈরি করছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশেও পরিবর্তন আনছে। গোলানি কি সত্যিই “মধ্যপন্থী” শাসক হতে পারবেন, নাকি তার পরিকল্পনা শুধুই একটি কৌশলগত চাল? তা ভবিষ্যতেই স্পষ্ট হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.