সিরিয়া সীমান্তের অভ্যন্তরে ইসরাইলের সামরিক অবস্থান ও দখলের বিষয়ে নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর।
জেরুজালেম দাবি করেন যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের পর ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনও হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার (১১ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে দেখা যায় যে, ইসরাইলি নিরাপত্তা উদ্বেগের সাথে সহানুভূতিশীল হয়ে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে এসব হামলায় সমর্থন করেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপের নিন্দা করে জানায়, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতারপ্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইসরাইলের আরও সিরিয়ার ভূমি দখলের নিন্দা করে এবং বাফার জোনে আইডিএফের অবস্থানকে একটি নতুন বাস্তবতা প্রয়োগ করার প্রচেষ্টা হিসাবে দেখে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে জানায়, সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে শোষণ করা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরাইলের পক্ষে অগ্রহণযোগ্য বলে মনে করে দোহা।
এক বিবৃতিতে আঙ্কারা বলেছে, এই সংবেদনশীল সময়ে- যখন সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করেছিল তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে, তখন ইসরাইল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে।
২০১৬ সাল থেকে, তুরস্ক উত্তর সিরিয়ার কিছু অংশ দখল করেছে পাশাপাশি মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন এলাকায় বোমাবর্ষণ করেছে, যেটিকে আঙ্কারা একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দেন।
সেইসঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর অনুরূপ নিন্দার জানাচ্ছে।
যাতে বলা হয়, সিরিয়ায় ইসরাইলের পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা পুনরুদ্ধারের সুযোগ নষ্ট করবে। আর ইরান ইসরাইলের আগ্রাসী আচরণকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
বাশার আল-আসাদের পতনের পরই দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরাইল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যা সঠিক নয়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অনেক সামরিক ট্যাংক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলে সিরিয়ার একাধিক গণমাধ্যম সূত্র এমনটাই জানিয়েছে। বাশারের পতনে ১৯৭৪ সালের পর এই প্রথম ইসরাইলি ট্যাংক সিরিয়ার সীমান্ত অতিক্রম করেছে বলে জানা যায়।

