বুধবার, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাতে দেশটির একটি কারাগারে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। এর আগে পূর্ব এশিয়ার এই দেশটিতে সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার মুখে তিনি পদত্যাগ করেন ।
এদেশের বিচার মন্ত্রণালয়ের সংশোধনাগারের প্রধান শিন ইয়ং-হে আইন প্রণেতাদের জানিয়েছে, মঙ্গলবার রাতে আটক কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করার সময় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। এর পূর্বে সামরিক আইন জারির পর নানা ঘটনাপ্রবাহের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন কিম ইয়ং-হিউন।
সেসময়ও দায় স্বীকার করে কিম বলেন, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। তিনি জনসাধারণের ‘উদ্বেগ ও বিভ্রান্তির’ জন্য ক্ষমাও চেয়েছিলেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে তিনি সামরিক আইন প্রত্যাহারের কথাও জানান। কিন্তু এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার রাতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণকালে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। এ বিষয়ে সমালোচনার ঝড় উঠলে কয়েক ঘণ্টা পর সেটি প্রত্যাহার করা হয়। পরে প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন এবং একপর্যায়ে তাকে আটক করা হয়। তারপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন গত সপ্তাহে দেশকে সামরিক আইনের অধীনে রাখার জন্য প্রেসিডেন্টের ব্যর্থ প্রচেষ্টার দায় স্বীকার করেন। তিনি কারাগারে আটক থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানান একজন কর্মকর্তা।

