যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন বলে জানা যায়। এমন খবর নাম প্রকাশ না করতে বলা দু’জন ব্যক্তি জানিয়েছে। দু’জনের মধ্যে একজন রয়টার্সকে জানায়, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’ সূত্র : রয়টার্স
ট্রাম্প এখনো কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন ও ইরান বিষয়ে তাঁর নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনও প্রকাশ করেননি।
গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সাথে রয়টার্স যোগাযোগ করলেও এ বিষয় কিছু জানা যায়নি।
ট্রাম্পের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন কারা?
ট্রাম্প এর পূর্বে ইরানকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছিলেন। কিন্তু এবার সেখানে বিশেষ দূত হিসেবে নিজের গুরুত্বপূর্ণ একজন মিত্রকে পাঠানোর কথা বিবেচনা করার অর্থ, ট্রাম্প হয়তো ইরান সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী।
অপরদিকে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ তুলেছিল যে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ট্রাম্পকে গুপ্তহত্যা করতে চাচ্ছে। যদিও ইরান ঐ অভিযোগ অস্বীকার করেছে।

