রোববার (১৫ ডিসেম্বর), সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার প্রয়াত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সম্প্রতি আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি ঘাঁটির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। এই ঘাঁটি দুটি হলো লাতাকিয়ায় হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি। সূত্র : রয়টার্স
শুক্রবার (১৩ ডিসেম্বর), স্যাটেলাইটে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হামেইমিম ঘাঁটিতে কমপক্ষে দুটি আন্তোনভ এএন-১২৪এস মালবাহী উড়োজাহাজ দাঁড়িয়ে আছে। আন্তোনভ এএন-১২৪এস উড়োজাহাজ বিশ্বের সবচেয়ে বড় পণ্যবাহী উড়োজাহাজগুলোর একটি।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানায়, শনিবার অন্তত একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশে ছেড়ে গেছে।
রুশ সেনাদের সঙ্গে যোগাযোগে থাকা সিরিয়ার সামরিক ও নিরাপত্তা অনুযায়ী জানা যায়, মস্কো সম্মুখ সারির সৈন্যদের সরিয়ে নিচ্ছে। এছাড়া কিছু ভারি সরঞ্জাম এবং সিরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রত্যাহার করছে।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল-৪ নিউজ অনুযায়ী জানা যায়, তারা ১৫০টিরও বেশি রুশ সামরিক যানবাহনের একটি বহরকে সিরিয়ার সড়কপথে চলতে দেখেছে। রুশ সামরিক বাহিনী শৃঙ্খলাপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল এবং মনে হচ্ছিল রাশিয়াকে সিরিয়া থেকে শৃঙ্খলাপূর্ণ প্রস্থানের জন্য একটি চুক্তি হয়েছে।

