বর্তমানে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে কট্টরপন্থি ইসলামিক গোষ্ঠী হিসেবে পরিচিত হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছে। এইচটিএস একসময় সিরিয়ার আল-কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল। ২০২১ আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল করার পর নারী শিক্ষা, নারীদের কাজের ওপর বিভিন নিপীড়নমূলক আইন জারি করেছিল।
তবে এইচটিএস জানিয়েছে, এখন তারা নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা ও এগিয়ে যাওয়া।
এক সাক্ষাৎকারে দেখা যায়, আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন (এইচটিএস) প্রধান আহমাদ আল-শারা।
আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীর এই নেতা বলেন, আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজব্যবস্থা। সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে। সিরিয়ায় মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। সূত্র : বিবিসি
নারী শিক্ষার ব্যাপারে জানতে চাইলে? এ প্রশ্নের উত্তরে এইচটিএস প্রধান নারী শিক্ষার বিষয়ে সমর্থন জানিয়ে, ইদলিবে প্রায় আট বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে। যতদূর জানি, সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীর সংখ্যা ৬০ শতাংশের বেশি।
সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই। কারণ, এগুলো আইনি ব্যাপার।
আল-শারা আরো জানায়, একটি আইনি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তারা সংবিধান প্রণয়ন করবেন। প্রণীত সংবিধান অনুযায়ী যে কোনও শাসক বা প্রেসিডেন্টকে চলতে হবে।
এদিকে, গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানায়, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে।

