বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পুতিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, রাশিয়ার নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কীভাবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম মস্কো তা দেখাতে চায়। সূত্র : রয়টার্স
ওরেশনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে পশ্চিমাদের সন্দেহ নিয়ে পুতিন পরামর্শ দিয়ে জানায়, উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দ্বারা সুরক্ষিত স্থান নির্বাচন করা উচিত। পুতিন বলেন, আমরা আমাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত রয়েছি।
রুশ প্রেসিডেন্ট আরো জানায়, ওরেশনিক একটি আধুনিক অস্ত্র। যদিও এটি নতুনভাবে ডিজাইন করা হয়েছে। গত ২১ নভেম্বর ইউক্রেনের ডিনিপ্রো শহরে প্রথম হামলা চালায় রাশিয়া। মূলত যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ব্যবহার করে ইউক্রেন যখন রাশিয়াতে হামলা চালায়, তখন রাশিয়া পাল্টা প্রতিক্রিয়া জানাতে এই অস্ত্র ব্যবহার করে।
এদিকে, গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে আজ প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত জুড়ে দেয়া হয়, যেগুলোর অধীন দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
আবার, ক্রিমিয়া উপদ্বীপে ঝড়ের কবলে ভেঙে পড়া রাশিয়ার দুটি ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে গড়িয়ে পড়ছে। জাহাজগুলো মাজুত নামে এক ধরনের তেল নৌবাহিনীর জন্য নিয়ে যাচ্ছিল। এসব তেল সেখানকার সামুদ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
নতুন নীতি অনুযায়ী, পরমাণবিক অস্ত্র নেই এমন কোনো দেশ যদি পারমাণবিক ক্ষমতাধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে।

