মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের অবনতি হয়ে তা ফাটলে পরিণত হয়েছে। বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করে দিচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা অনেকেই। সূত্র : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
বেশ কয়েক বছর ধরে দেশটিতে জান্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থি বিদ্রোহীদের লড়াই চলছে। এর মধ্যে গত ১২ মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী। মিয়ানমারের এক-চতুর্থাংশের কম অঞ্চল বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এরপরও মানুষের জন্য ‘খুবই বিপজ্জনক’ এই জান্তা।
প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, বাইরে থেকে এসব গুপ্তচর সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও ভেতরে–ভেতরে কাজ করছেন বিদ্রোহীদের হয়ে, যাদের প্রতীকী রং লাল। ব্যাপারটা এমন বাইরে সবুজ, ভেতরটা টকটকে লাল। মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের অনেকেই ‘ওয়াটারমেলন’ নামে পরিচিতি পেয়েছেন।
মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের ‘কিয়াও’ ছদ্মনামের একজন মেজর জানিয়েছে, সামরিক বাহিনীর নির্মমতা তাকে বিদ্রোহীদের পক্ষে যেতে বাধ্য করেছে।
তিনি আরো জানায়, আমি নির্যাতিত নাগরিকদের লাশ দেখেছি। এটা দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমরা নাগরিকদের রক্ষা করার জন্য শপথ নিয়েছি, কিন্তু এখন আমরাই তাদের হত্যা করছি।
বিদ্রোহীদের সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল হামলা চালাতে সাহায্য করছে- তাদের কাছে ফাঁস করা গুপ্তচরদের দেওয়া তথ্যের কারনে।
বিদ্রোহী নেতা উইন আউং জানিয়েছেন, ভবিষ্যতে- বিদ্রোহীদের পক্ষ থেকে অবশ্যই গুপ্তচরদের সম্মানিত করা হবে।
তিনি জানিয়েছেন, এই বিপ্লব শেষ হলে, আমরা তাদের সম্মান দিয়ে তাদের পছন্দ অনুযায়ী জীবন গড়তে সাহায্য করব।
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যোগাযোগ করলে এ বিষয়ে তারা কোন ধরনের মন্তব্য করেনি।

