স্থানীয় সময় শুক্রবার, রাশিয়া দফায় দফায় হামলা চালায় কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার উড়তে দেখা গেছে। এ হামলায় অন্তত ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : এফপি
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ঘটনায় এক জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাশিয়া জানায়, তাদের বাহিনী চলতি সপ্তাহে রোস্তভ অঞ্চলে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

