আজ রোববার দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে শনাক্তকরণ প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীতে প্রায় ১৭৫ জনকে শনাক্ত করেছে। পুলিশ বলেছেন, এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দিল্লি পুলিশ আরো জানায় যে, বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে তাদের পরিচয় যাচাই করা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে।
পুলিশ পক্ষ থেকে আরো জানিয়েছে, ‘এই অভিযান/যৌথ তল্লাশির সময় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে। আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা ও যাচাই করা হয়েছে।’ সন্দেহভাজনদের পরিচয় স্থানীয় পুলিশ যাচাই করার জন্য তাদের নিজ নিজ এলাকায় দল পাঠিয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, সবুজ সানোয়ার শেখ এবং বিশতি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ আরও জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে থানে পুলিশের অপরাধ শাখা।
এর আগে, গতকাল শনিবার দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দিল্লি কর্তৃপক্ষ।
এদিকে ‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানায়, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।

