সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভে ফেটে পড়েছেন হাজারো মানুষ। রবিবার (২২ ডিসেম্বর) ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির কৃষক, শ্রমিক, শিক্ষকরাও। সম্প্রতি দেশটির একটি ট্রেন স্টেশনের ছাদ ভেঙে পড়ে ১৫ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই আন্দোলন।
প্রাথমিকভাবে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছিল, আন্দোলন নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। বিরোধীরাই এই আন্দোলনের পেছনে আছে।
রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক। তাই বিক্ষোভ দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস।
সরকারের হিসাব অনুসারে, অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়েছে ওই দিন। উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে পড়েছিল। এতে ১৫ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার ১৩ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। ডয়চে ভেলে।
অভিযোগ আছে, সম্প্রতি দুবার ওই স্টেশনে সংস্কারের কাজ হয়েছে। একটি চীনা সংস্থাকে দিয়ে ওই কাজ করানো হয়। কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে আসে। চাপের মুখে সরকার ১৩ জনকে গ্রেফতার করে। তার মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে রোষের পারদ আরো জেকে বসেছে।

