সামরিক জান্তা বাহিনীর কাছ থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড। রাজ্যের সর্বশেষ মিনদাত ও কানপেতলেত নামের দু’টি শহরের পতনের পর জান্তা-বিরোধী বিদ্রোহীরা চিনের ৮০ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। সূত্র : দ্য ইরাবতী
চিন ব্রাদারহুড নামের আরেক সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের চিন প্রদেশে জান্তা বিরোধী এই লড়াই চালাচ্ছে। যাদের আরকান আর্মিরাও সমর্থন দিয়ে আসছে।
চিন ব্রাদারহুড জানায়, রাখাইনের আরাকান আর্মি তাদের অস্ত্র, গোলাবারুদ, রসদ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এছাড়া গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি।
চিন ব্রাদারহুড আরো জানায়- পালেতােয়া, মাটুপি, কানাপেলেট, মিন্দাত এবং টোনজাং শহরগুলোতে জান্তা বাহিনীর পুরোপুরি পতন ঘটেছে। এছাড়া মিন্দাত থেকে ১৩ জন রাজনৈতিক বন্দিকেও মুক্ত করা হয়েছে।
বিদ্রোহীগোষ্ঠীর সাথে তুমুল লড়াইয়ে হবার পর দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জান্তা।
চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানায়, দক্ষিন চিন প্রদেশ জান্তার কবল থেকে মুক্ত করেছে তারা। এখন শুধুমাত্র প্রদেশের উত্তর দিকে অবস্থিত ফালাম এলাকাতে স্বল্প জান্তা বাহিনী আছে। সেখানেও ব্রাদারহুড হামলা চালিয়ে যাচ্ছে। এই ব্রাদারহুডের অধীনে আছে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি, মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স নামক আরো তিনটি সশস্ত্র সংগঠন। যারা খুব তাড়াতাড়ি বাকি এলাকাও নিজেদের দখলে নিয়ে নিবে বলে এমনটাই জানান। সূত্র : দ্য ইরাবতী

