Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যরাতের একটি কলে বদলে যায় মনমোহন সিংয়ের ভবিষ্যৎ
    আন্তর্জাতিক

    মধ্যরাতের একটি কলে বদলে যায় মনমোহন সিংয়ের ভবিষ্যৎ

    এফ. আর. ইমরানডিসেম্বর 28, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান হিসাবে নেদারল্যান্ডসে গিয়েছেন মনমোহন সিং। একটি সম্মেলনে বক্তৃতা করে হোটেলে ফিরে বিশ্রাম করছেন তিনি। মধ্যরাতে হঠাৎই বেজে উঠল ফোন। ওই সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিসি আলেক্সান্ডারের অপ্রত্যাশিত ফোন পেলেন মনমোহন সিং। ওপাশ থেকে বলা হল- অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি সবার আগে রয়েছেন। এরপর ঘুরে যায় তার জীবনের চাকা, হয়ে যান ভারতের অর্থনীতি। সূত্র : আনন্দবাজার

    এরপর ১৯৯১ সালের ২১ জুন ভারতের রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। সেই শপথই ছিল ভারতের অর্থনৈতিক আমূল পরিবর্তনের শুরু। দেশটির উদার অর্থনীতির দ্বার খুলে যায় সেসময়।

    আলেক্সান্ডার রসিকতা করে মনমোহনকে তিনি বললেন, অর্থমন্ত্রী হওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক হয়, আমরা সবাই এর কৃতিত্ব নেব। আর যদি ঠিকঠাক কাজ না হয়, তবে আমাকে বরখাস্ত করা হবে। ‘স্ট্রিক্টলি পারসোনাল: মনমোহন অ্যান্ড গুরশরণ’ বই থেকে জানা গেছে এসব তথ্য। বইটির লেখক মনমোহন সিংয়ের মেয়ে দামান সিংয়ের।

    দেশ ও বিশ্ব অর্থনীতির এক টালমাটাল সময়ে অর্থনীতির হাল ধরেছিলেন মনমোহন। পিভির জমানায় অর্থমন্ত্রী হিসাবে দেশের আর্থিক সংস্কার কর্মসূচির সঙ্গে একাকার হয়ে গিয়েছে মনমোহনের নাম। অর্থনীতির সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরোদস্তুর সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি, ক্ষেত্রবিশেষে বিদেশি পুঁজিকেও জায়গা করে দেওয়ার রাস্তা তৈরি হয়েছিল মনমোহনের হাতে। পাঁচ বছর অর্থমন্ত্রী থাকাকালীন তুমুল বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। এক দিকে প্রবল নিন্দা আর প্রতিবাদ, অন্য দিকে দু’হাত তুলে প্রশংসা আর সমর্থন। তবে অর্থনীতির পালে হাওয়া জোগাতে কোনও প্রাজ্ঞ রাজনীতিক নন, ‘অর্থনীতিবিদ’ মনমোহনকেই বেছে নিয়েছিলেন পিভি।

    মনমোহন চেয়েছিলেন সেটুকুই। চেয়েছিলেন প্রধানমন্ত্রী যেন স্বাধীন ভাবে তাঁকে কাজ করার সুযোগ দেন। কন্যার বইতে মনমোহন পিভি সম্পর্কে জানা যায়, “প্রথম দিকে উনি সংশয়ী ছিলেন। পরে উনি বুঝতে পারলেন আমরা সঠিক কাজই করছি। এ ছাড়া অন্য পথ ছিল না। কিন্তু উনি বার বার জানাতেন যে, আমরা যেন মধ্যপন্থা অবলম্বন করি। অর্থনৈতিক উদারীকরণের পাশাপাশি দেশের প্রান্তিক মানুষ, বিশেষত গরিবদেরও যেন যত্ন নেওয়া হয়।”

    অর্থমন্ত্রীর দায়িত্বের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় হন। এরপর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হন। ওই ঘটনা ছাড়াও দামান সিং তার বইতে বাবা মনমোহন সিং ও মা গুরশরণ কৌরের ১৯৩০ থেকে ২০০৪ সালের জীবনের নানা ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন। বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে মারা যান ৯২ বছর বয়সী মনমোহন সিং।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.