Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহত ১, আহত ৭
    আন্তর্জাতিক

    আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহত ১, আহত ৭

    ইভান মাহমুদUpdated:ডিসেম্বর 28, 2024ডিসেম্বর 28, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি সেনার নিহত ১, আহত ৭
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শনিবার এক প্রতিবেদনে দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি আধাসামরিক সেনার ১জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

    প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্তে শুক্রবার রাত থেকে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। দুই দেশের কর্মকর্তারাই এ সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।

    আফগানিস্তানের তালেবান প্রশাসন অভিযোগ করেছে, পাকিস্তানের বিমান হামলায় এই সপ্তাহে সীমান্তের কাছে ৪৬ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলা চালানোর কথা স্বীকার না করলেও একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানায়, ‘সন্ত্রাসী আস্তানাগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে।

    পাকিস্তানের সীমান্ত জেলা কুরাম এলাকায় সংঘর্ষের বিষয়ে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একজন সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন। অন্তত দুটি স্থানে সংঘর্ষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে হামলার পরিকল্পনা করা হয়েছিল—এমন কয়েকটি সীমান্তস্থল ‘প্রতিশোধমূলক হামলায়’ লক্ষ্যবস্তু করা হয়েছে। খোস্ত প্রদেশের একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে জানান, স্থানীয় সময় শনিবার ভোরে সংঘর্ষের ফলে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে আফগান বাহিনীর মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ইসলামাবাদ অভিযোগ করে, তালেবান প্রশাসন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানি মাটিতে হামলা চালাচ্ছে। তবে এই অভিযোগ তালেবান সরকার অস্বীকার করেছে। মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছিল, যার ফলে আটজন বেসামরিক নাগরিক নিহত হয় বলে তালেবান জানিয়েছিল।

    জাতিসংঘের আফগান সহায়তা মিশন (ইউএনএএমএ) ও ইউনিসেফ বেসামরিক হতাহতের ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ তদন্তের আহ্বান জানিয়েছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকারা বলেছেন, শিশুরা কখনোই হামলার লক্ষ্য হতে পারে না।

    এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গত সপ্তাহে আফগান সীমান্তবর্তী একটি পাকিস্তানি সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬ জন সেনা নিহত হন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে বলেন, ‘আমরা তালেবান প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে টিটিপিকে আমাদের নিরীহ মানুষ হত্যা থেকে বিরত রাখতে হবে। এটি আমাদের চূড়ান্ত সীমা।’

    এএফপির তথ্য অনুসারে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। ২০২৪ সালে এ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী ৩৮৩ জন সেনা সদস্য ও ৯২৫ জন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.