জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রশাসনিক জোটের পতনের পরিপ্রেক্ষিতে সে দেশের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমার শুক্রবার সংসদ ভেঙে দিয়ে ২৩ ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। সূত্র: ভয়েজ অব আমেরিকা
দেশটির প্রেসিডেন্ট রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করার অনুরোধ জানান। ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।
চলতি বছরের ৬ নভেম্বরে শোলজের জনপ্রিয়তাহীন ও বিদ্বেষপূর্ণ হিসেবে কুখ্যাত তিন-দলীয় জোটের পতনের পর- ১৬ ডিসেম্বরে আস্থা ভোটে হেরে যান তিনি এবং বর্তমানে একটি সংখ্যালঘিষ্ঠ সরকারের নেতৃত্ব দিচ্ছেন শোলজ।
এছাড়া বিদেশি প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন। প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না।
এর পূর্বে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শোলজ শোলজের ওপর অনাস্থা জ্ঞাপন করেন দেশটির বেশিরভাগ সাংসদ। সূত্র : এএফপি
এদিকে গত সপ্তাহে এক ক্রিসমাস বাজারে ভীড়ের ভেতর গাড়ির ওপর জঙ্গি কায়দায় মারাত্মক হামলার পর নিরাপত্তা ও অভিবাসন নিয়ে দেশটির উত্তপ্ত বিতর্ক আবার নতুন করে সামনে চলে আসে।
একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শোলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন। যা কয়েক মাস সময় নিতে পারে। উল্লেখ্য, গত মাসে ওলাফ শোলজের সরকারের পতনের কারণে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচনের প্রধান ইস্যুগুলির মধ্যে রয়েছে অভিবাসন, কীভাবে মন্থর অর্থনীতিকে চাঙ্গা করা যায় এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে কিয়েভকে কত বেশি পরিমাণে সাহায্য করা সম্ভব ইত্যাদি।
অভিবাসন-বিরোধী অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি, যারা জোরালোভাবে লড়ছে, তারা চ্যান্সেলর পদের জন্য অ্যালিস ওয়েইডেলকে মনোনীত করেছে, তবে তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই কারণ অন্যান্য দলগুলি তাদের সঙ্গে কাজ করতে অস্বীকার করছে।

