দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় যাত্রীবাহী উড়োজাহাজটি ছিটকে পড়ে বিধ্বস্ত হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
রোববার ভোরে ঘটানো এই দুর্ঘটনার খবরটি আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি ও আল জাজিরা প্রকাশ করেছে। উড়োজাহাজটি জেজু এয়ারের, যেটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণ করছিল, তবে অবতরণের সময় ঘটে দুর্ঘটনাটি।
প্রাথমিকভাবে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, উদ্ধারকারীরা দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এবং উদ্ধার কার্যক্রম এখনও চলমান। দুর্ঘটনাস্থলে কাজ করা ফায়ার ডিপার্টমেন্টের রেসপন্স টিমের অফিসার লি হাইওন-জি জানিয়েছেন, নিহতের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে। তবে গুরুতর আহতদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানের পেছনের অংশ থেকে যাত্রীদের বের করে আনছেন।
ইয়নহাপ রিপোর্ট করেছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে উড়োজাহাজটি পাখির সঙ্গে সংঘর্ষের পর ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজের বিভিন্ন অংশে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক, যিনি গত শুক্রবার দায়িত্ব গ্রহণ করেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ নির্দেশনা দিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হলেও, উদ্ধার কার্যক্রমে কোনো কমতি রাখা হয়নি।

