গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বহু ফিলিস্তিনি তাদের কর্ম হারিয়েছে ইসরাইলে। এই সময়ে এসে ফিলিস্তিনিরা গাজাসহ সব অঞ্চলেই বাস্তচ্যুত।
রোববার (২৯ ডিসেম্বর), এএফপির এক প্রতিবেদনে দেখা যায়, ইসরাইলে এখন ফিলিস্তিনিদের শ্রম বাজার দখল নিচ্ছে ভারত।
ভারত বিশ্বের পঞ্চম-বৃহৎ অর্থনীতি ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হলেও, লাখ লাখ লোকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতেও সংগ্রাম করেছে।
বয়স্ক ইসরাইলিদের দেখাশোনা থেকে শুরু করে হীরা ব্যবসা, আইটি পেশা ও প্রস্তুতকারক বিভিন্ন কারখানারসহ সব ধরনের শ্রমে কয়েক দশক হলো যুক্ত আছে ভারত।
কিন্তু গাজায় যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ার পর থেকে, নিয়োগকারীরা ইসরাইলের ভবন নির্মাণ খাতেও ভারতীয়দের আনার জন্য কাজ শুরু করেছে।
দিল্লি-ভিত্তিক ডায়নামিক স্টাফিং সার্ভিসেসের চেয়ারম্যান সমীর খোসলা- যিনি ৫ লাখের ভারতীয়কে ৩০টিরও বেশি দেশে কাজ করার জন্য পাঠিয়েছে, এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার ভারতীয় শ্রম কর্মীকে ইসরাইলে কাজ দিয়েছে। গাজা যুদ্ধের ফলে শ্রম বাজার যা তার জন্য একটি নতুন বাজার হিসেবে সুযোগ সৃষ্টি করেছে। আরো ১০ হাজার শ্রমকর্মী আনা হবে খুব তাড়াতাড়ি।
তিনি বিশ্বাস করেন, ভারতের সাথে সুন্দর সম্পর্কের কারণে গন্তব্য হিসেবে ইসরাইল প্রায় সবার কাছে স্বাভাবিক পছন্দ বলে জানান তিনি।

