যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি খামারবাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) অভিযানে ১৫০টির বেশি বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে এফবিআইয়ের ইতিহাসে উদ্ধারকৃত বিস্ফোরকের সবচেয়ে বড় মজুত বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি
এখনো পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি কেবল নিবন্ধনহীন রাইফেল রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে তদন্তকারীরা বলছেন, আরো অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে। তদন্তকারীরা (মঙ্গলবার) জানায়, এফবিআইয়ের ইতিহাসে সংখ্যার দিক থেকে এর চেয়ে বেশি বিস্ফোরক তারা কখনোই জব্দ করেনি।
গত ১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ১৮০ মাইল দক্ষিণের আইল অব ওয়াইট কাউন্টিতে গ্রেফতার হয়েছেন ব্র্যাড স্প্যাফোর্ড নামের এক ব্যক্তি। তিনি নিজ বাড়িতে অস্ত্র ও হাতে তৈরি গোলাবারুদ মজুত করছিলেন। স্পাফোর্ড তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে থাকতো।
তদন্তকারীরা জানায়, স্প্যাফোর্ডের বেডরুমে হ্যাশট্যাগ ‘নো লাইভস ম্যাটার’ লেখা একটি ব্যাগে পাওয়া গেছে এসব বিস্ফোরক। লেখাটি কট্টর-ডানপন্থা ও সরকারবিরোধী মনোভাবের প্রতি স্প্যাফোর্ডের যুক্ত থাকার দিকে ইঙ্গিত করে।
স্প্যাফোর্ডের আইনজীবীর দাবি করেন যে, বিস্ফোরক মজুত করা তার মক্কেল সমাজের জন্য বিপজ্জনক নন। এছাড়া, বিচারের পূর্বে আটক হওয়া থেকে স্প্যাফোর্ডের মুক্তি চেয়েছেন তিনি।
তদন্তকারীরা জানান, আরো অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে। তদন্তকারীরা মঙ্গলবার জানিয়েছেন যে, এফবিআইয়ের ইতিহাসে সংখ্যার দিক থেকে এর চেয়ে বেশি বিস্ফোরক তারা কখনোই জব্দ করেনি।
আদালতের নথি অনুসারে, বেশ কয়েকটি বোমা একটি পরিধানযোগ্য ভেস্টে লোড করা অবস্থায় পাওয়া গেছে। আরো কয়েকটি বোমা বাড়ির ভেতরে একটি ব্যাকপ্যাকে পাওয়া গেছে। ব্যাকপ্যাকের বাইরের অংশে ‘নো লাইভস ম্যাটার’ লেবেল লাগানো ছিল।
আদালতের নথি অনুযায়ী, তিনি সম্প্রতি স্থানীয় একটি শুটিং রেঞ্জে স্নাইপার রাইফেল চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, নাম প্রকাশ না করা এক প্রতিবেশী জানায়, ২০২১ সালে হাতে তৈরি বিস্ফোরক দিয়ে কাজ করার সময় ডান হাতের তিনটি আঙুল হারানোর পরও স্প্যাফোর্ড বোমা তৈরি চালিয়ে যান।
এফবিআই-এর প্রাথমিক মূল্যায়ন অনুসারে, ডিভাইসগুলোকে ‘পাইপ বোমা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রঙ অনুসারে সাজিয়ে বেশিরভাগ বোমা একটি বিচ্ছিন্ন গ্যারেজে রাখা ছিল। কিছু বোমায় ‘লিথাল’ (মারণঘাতী) লেবেল লাগানো ছিল।
স্প্যাফোর্ডের বিরুদ্ধে অভিযোগ যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি লক্ষ্যভেদ অনুশীলনে ব্যবহার করেছেন তিনি। সে সঙ্গে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার আশা প্রকাশ করেছেন।
মামলার তদারককারী বিচারক নির্দেশ দেন যে, স্প্যাফোর্ডকে ইলেকট্রনিক পর্যবেক্ষণের শর্তে মুক্তি দেয়া হবে। তবে, সরকার অভিযুক্তকে বিচার-পূর্ব আটক রাখতে চাওয়ায় ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে।

