Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ বসতে যাচ্ছে পরমাণু আলোচনায়
    আন্তর্জাতিক

    জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ বসতে যাচ্ছে পরমাণু আলোচনায়

    ইভান মাহমুদজানুয়ারি 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ বসতে যাচ্ছে পরমাণু আলোচনায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘নজিরবিহীন মাত্রায়’ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে সুইজারল্যান্ডে শীর্ষ তিন ইউরোপীয় শক্তি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান।

    গত ১৭ ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে, কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ‘নজিরবিহীন মাত্রায়’ উন্নীত করেছে। তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায়।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে, একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের পথে রয়েছে। এরপর ২৯ নভেম্বর জেনেভায় তিন ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করে ইরান।

    দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির অধিকারের উপর জোর দেয় এবং পারমাণবিক অস্ত্র সক্ষমতা বিকাশের অপ্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে অস্বীকার করে।

    ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আগামী ১৩ জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এটি শুধুই আলোচনা, সমঝোতা নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.