গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার রুশ সেনা নিহত এবং ১ হাজারের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে বলে জানায়- ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি।
গতকাল বুধবার (১ জানুয়ারি), দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এমনটাই পাওয়া যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ২৩ ডিসেম্বর জানায়, কুরস্কে তাদের হামলায় ৩ হাজারেরও বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত বা আহত হয়েছে।
সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কি।
সেনা সদস্যের উদ্দেশে করে সেনাপ্রধান জানায় যে, ইউক্রেনের আগ্রাসনের সময় রাশিয়ান সামরিক বাহিনীর ৭০০ জনেরও বেশি সেনা সদস্যকে বন্দি করা হয়েছে। আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব। কে রাশিয়ান বা কে উত্তর কোরিয়ার পাসপোর্টধারী, তাতে কিছু যায় আসে না। যুদ্ধ চলতেই থাকবে।

