যুক্তরাষ্ট্রে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনের শেষ দিকে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গত বুধবার, স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক শহরের কুইন্স বরোতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। সূত্র : রয়টার্স
পুলিশ জানিয়েছে, কুইন্সের একটি ক্লাবের বাইরে লোকজন সমবেত হলে সেখানে তিন থেকে চারজন বন্দুকধারী গুলিবর্ষণ করে। এতে ছয়জন নারী এবং চারজন পুরুষ আহত হন। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের একটি ক্লাবের বাইরে এ হামলায় ৬ জন নারী এবং ৪ জন পুরুষ আহত হন। তবে তারা সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
এর পূর্বে বর্ষবরণের পর দিন যুক্তরাষ্ট্রে আরও দুটি সহিংস হামলার কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক সিটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। প্রথম ঘটনায় নিউ অরলিয়েন্সে নববর্ষ উদ্যাপনকালে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হন। অপর ঘটনাটি ঘটে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে। সেখানে একটি টেসলা ট্রাক বিস্ফোরিত হলে ১ জন নিহত ও ৭ জন আহত হন।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাগুলোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র আছে কি না, সে বিষয়ও তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা।

