প্রতি বছর ৪ জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। বিশ্ব ব্রেইল দিবস একটি আন্তর্জাতিক দিবস হিসাবে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকারের উপলব্ধিতে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উদযাপন করা হয়।
আজকের এই দিনে সারাবিশ্বে পালন করা হয় দিবসটি। অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়া ও লেখার বিশেষ পদ্ধতির নাম ব্রেইল। এ পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল।
ব্রেইল পদ্ধতিতে ছয়টি ডট দিয়ে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদিকে চিহ্নিত করা হয়। ব্যবহারকারীরা সেগুলোর ওপর আঙুল বুলিয়ে অক্ষরগুলো অনুধাবন করেন এবং নিজের ভাব অনুযায়ী কাজ করে থাকেন।

এই পদ্ধতি আবিষ্কারের দৃষ্টিহীনরা শিক্ষার সুযোগ পেয়েছে। মেধা ও দক্ষতায় নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। তবে এই পদ্ধতি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আশীর্বাদ। যা সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা খুবই কষ্টসাধ্য বা অসম্ভব।
লুইস ব্রেইল প্যারিসের নিকটবর্তী কুপভেরি শহরে ১৮০৯ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ‘ব্রেইল দিবস’ আবিষ্কারের প্রতি সম্মান রেখেই তার জন্মদিনে পালন করা হয়।
মাত্র ৩ বছর বয়সে অন্ধ হয়ে যান লুইস ব্রেইল। তারপরও তার জীবন থেমে থাকেনি। পড়াশোনার জন্য তিনি ভর্তি হয়েছিলেন প্যারিসের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি বিশেষ স্কুলে। সেখানে তিনি জানতে পারেন অ্যালফাবেট কোডের কথা। শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে ফরাসি সৈন্যরা রাতে তাদের অফিসারদের সাথে এ কোডে ব্যবহার করতেন। যা ছিল বেশ কিছু অ্যালফাবেট কোড বিন্দু আর ছোট লাইনের সমষ্টি। সেগুলো এমনভাবে খোদাই ছিল আঙুল স্পর্শ করলেই পড়া যেত। মূলত এ পদ্ধতি থেকেই ব্রেইলের মাথায় অন্ধদের শিক্ষার কৌশল মাথায় আসে।
২০ বছর বয়সে অন্যান্য অন্ধ ব্যক্তিকে শিক্ষা দিতে তিনি অগ্রসর হন। ১৮২৭ সালে প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশ করেন।
ইভেন্টের জন্য তারিখটি জাতিসংঘের সাধারণ পরিষদ নভেম্বর ২০১৮-এ ঘোষণা করেছিল, যা এই লিখন পদ্ধতির স্রষ্টা লুই ব্রেইলের জন্মদিন। প্রথম বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় ৪ জানুয়ারি, ২০১৯ সালে।

