সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে। দেশটির অন্তবর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: রয়টার্স
রবিবার- সিরিয়া সরকার ঘোষণা করেন যে, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে।
প্রতিবেদনে দেখা যায়- সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ জানায়, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ এটি।’ সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে বলেও জানান তিনি।
বিপুল পরিমাণে এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যমান রাষ্ট্রীয় সংস্থান ও আঞ্চলিক সহায়তা, নতুন বিনিয়োগ এবং বিদেশে রক্ষিত সিরিয়ার সম্পদগুলো মুক্ত করার প্রচেষ্টার সংমিশ্রণের মাধ্যমে এই অর্থায়ন করা হবে।
সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ সংবাদমাধ্যমকে বলেন, “(এটি) দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।” সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে।
আবাজেদ আরো জানায়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সরকারি কর্মচারীদের বেতন ছিল প্রতি মাসে প্রায় ২৫ ডলার। এটি দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে দারিদ্র্য সীমার নীচে রেখেছিল।

