আজারবাইজান-দক্ষিণ কোরিয়ার পর এবার অস্ট্রেলিয়ায় একটি সমুদ্রবিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। এ বিমান বিধ্বস্তে আরো ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের মধ্যে দুই পর্যটক সুইস ও ডেনমার্কের নাগরিক। সুইস নারীর বয়স ৬৫ বছর এবং ডেনমার্কের পুরুষ পর্যটকের বয়স ৬০ বছর। আরেকজন ৩৪ বছর বয়সী পাইলট।
মঙ্গলবার (৭ জানুয়ারি), স্থানীয় সময় বিকেল ৪ টায় রটনেস্ট দ্বীপের উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ বুধবার (৮ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে। সূত্র : শিনহুয়া ও রয়টার্স
প্রতিবেদনে দেখা যায়, মঙ্গলবার বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই বিমানটি পানিতে তলিয়ে যায়, এতে সাতজন আরোহী ছিলেন।
প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ জানিয়েছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
আজ বুধবার, এক প্রেস ব্রিফিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক জানায়, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।
তিনি আরো জানায়, প্রত্যেক পশ্চিম অস্ট্রেলিয়ান জানেন যে, রটনেস্ট আমাদের প্রধান পর্যটন গন্তব্য। এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। যেখানে মানুষ আনন্দ করে, সেখানে বছরের এই সময়ে এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক।

