জনসংখ্যা ও পানি-বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাক্রানে রাজধানী স্থানান্তর করা হলে এতে ইরান কৌশলগত, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিয়ে লাভবান হবে। এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার (৭ জানুয়ারি), ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গী। তাই রাজধানী স্থানান্তরের প্রকল্প গ্রহণ করেছে ইরান সরকার। দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে।সমুদ্রবন্দরভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত ও অর্থনৈতিক সুফল। মোহাজেরানি বলেন, মাক্রানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আলজাজিরা।
তবে এ বিষয়ে ইতিমধ্যে সরকারের এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। একে অবাস্তব বলছেন সমালোচকরা।

