গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। সূত্র: বিবিসি
জানা যায়, বোয়িং স্টারলাইনার মহাকাশযানে ৮ দিনের অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছিলেন দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কিন্তু প্রপালশন সিস্টেমে সমস্যার কারণে তাদের মিশন এখন ৭ মাস ছাড়িয়ে গেছে। অপ্রত্যাশিত দীর্ঘ সময় মহাকাশে থাকলেও উইলমোর ও উইলিয়ামস মানসিকভাবে স্থিতিশীল রয়েছেন।
সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন অনুসারে, তাদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ রয়েছে। উইলমোর জানায়, ‘আমরা ভালো খাবার পাচ্ছি এবং জামা-কাপড় নিয়ে কোনো সমস্যা নেই। এখানকার পরিবেশে পোশাক দীর্ঘ সময় ভালো থাকে।’ পরিবার থেকে দূরে থাকলেও উইলিয়ামস এটিকে এক অভিজ্ঞতা হিসাবে দেখছেন।
তিনি জানায়, ‘এখানে কাজ করাটা আনন্দের। তবে আমরা বাড়ি ফিরে যাওয়ার অপেক্ষায় আছি।’ নাসা জানিয়েছে, তাদের ফেরানোর জন্য নতুন ফ্লাইট প্রস্তুত করতে স্পেসএক্স দেরি করছে। মার্চের শেষ নাগাদ এ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের ক্রুদের ফিরিয়ে আনার কথাও রয়েছে।
উইলিয়ামস মজা করে জানায়, ‘যখন আমরা ফিরব, তখন বলার মতো অনেক গল্প থাকবে।’ এ দীর্ঘসময় মহাকাশে থাকা তাদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। দীর্ঘায়িত মিশন হলেও এ অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নাসা।
যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির বিজ্ঞানী সিমিওন বার্বার জানায়, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের মহাকাশে বাড়তি সময় অবস্থানে কোনো সমস্যা হবে না। পরিকল্পনা অনুযায়ী দুই নভোচারীকে পৃথিবীতে ফেরত আনার আগে নতুন মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন নাসার চার নভোচারী। সেই মহাকাশযানেই পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোরসহ আরও দুই নভোচারী। সেই মিশনের জন্য একটি নতুন ড্রাগন ক্যাপসুল প্রস্তুত করছে স্পেসএক্স। সেই ক্যাপসুল তৈরিতে বিলম্ব হওয়ায় আগামী বছরের মার্চের শেষ নাগাদ নতুন মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

