Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত নওয়াফ সালাম, নারাজ হিজবুল্লাহ
    আন্তর্জাতিক

    লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত নওয়াফ সালাম, নারাজ হিজবুল্লাহ

    এফ. আর. ইমরানজানুয়ারি 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নওয়াফ সালাম। সোমবার, দেশটির পার্লামেন্টের ১২৮ জন আইনপ্রণেতার মধ্যে ৮৪ জন সালামকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানায়।

    রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায়, হিজবুল্লাহর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সালামকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া লেবাননের সাম্প্রদায়িক উপদলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

    সালামের প্রধানমন্ত্রী হওয়া প্রভাবশালী শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করেন সংগঠনটি।

    ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রতিবেশী দেশ সিরিয়ায় মিত্র বাশার আল আসাদের পতনের পর লেবাননের রাজনীতিতে এ প্রভাব পড়েছে।

    পার্লামেন্টের সংখ্যাগরিষ্টতা অর্জনের পর প্রেসিডেন্ট যোসেফ আউন, সালামকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য তলব করেছেন, লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়।

    এদিকে সালাম, পার্লামেন্টের খ্রিস্টান ও দ্রুজ উপদল এবং বিশিষ্ট সুন্নি মুসলিম এমপিদের সমর্থন পেয়েছেন। সুন্নি এমপিদের মধ্যে হিজবুল্লাহর মিত্র ও বিরোধীরাও রয়েছেন। তাছাড়া সালাম দেশের বাইরে আছেন। মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তার।

    অন্যদিকে শিয়াদের জন্য সংরক্ষিত আসনগুলোর এমপি ও হিজবুল্লাহ ও তাদের শিয়া মিত্র দল আমল মুভমেন্টের এমপিরা কারও নাম প্রস্তাব করেনি বা সালামের পক্ষেও সমর্থন দেয়নি।  ধারণা করা হচ্ছে, তারা সালাম সমর্থিত সরকারে যোগ না দেওয়ার বিষয়টিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে।

    বলা হচ্ছে যে, শিয়া ব্লক যদি লেবাননের মন্ত্রিসভার থাকে তাহলে সাম্প্রদায়িক বিভেদের সম্ভাবনা বাড়তে থাকবে। হিজবুল্লাহ চায়, দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার পদে থাকুক।

    হিজবুল্লাহর জ্যেষ্ঠ আইনপ্রণেতা মোহাম্মদ রাদ অভিযোগ করেন যে, তাদের বিরোধীরা বর্জন ও বিভক্তকরণের জন্য কাজ করছেন। তিনি বলছেন, ‘গত সপ্তাহে হিজবুল্লাহ জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল এখন ওই হাতই কাটা পড়ল। যাই হোক, সহাবস্থানের সঙ্গে মতভেদকারী কোনো সরকারের বৈধতা নেই’।

    হিজবুল্লাহর এ নেতা জানায়, ‘জাতীয় স্বার্থ নিয়ে উদ্বেগের জন্য’ হিজবুল্লাহ শান্তভাবে এবং বিজ্ঞতার সাথে কাজ করবে।

    এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে সেনাবাহিনীর কমান্ডার জেনারেল যোসেফ আউন নির্বাচিত হন। এই পদে তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবেরও সমর্থন পেয়েছেন।

    তাই ধারণা করা হচ্ছে, যেখানে দেশটিতে ইরান ও হিজবুল্লাহ প্রভাব বিস্তার করেছিল সেখানে এখন সৌদি আরবের প্রভাব পুনরায় জন্ম হচ্ছে।

    এদিকে, জোসেফ আউনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া এবং নাওয়াফ সালামের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার ফলে লেবাননের সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলতে থাকা অচলাবস্থা শেষ হয়েছে। ২০২২ সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি শূন্য ছিল এবং এ পর্যন্ত তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দ্বারা পরিচালিত হচ্ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.