গত ২৪ ঘণ্টায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিষাক্ত মদপানের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলে বিষাক্ত মদপান করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জনের মধ্যে ১১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি), আল আরাবিয়াহ এর এক প্রতিবেদনে এমনটাই দেখা যায়।
বিষাক্ত মদের উৎস খুঁজতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৬ জন বিদেশি নাগরিকসহ ৩৮ জনকে বিষাক্ত মদ খাওয়ার পরে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ ঘণ্টার মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ১১ জন মারা গেছেন।
মিথানল দিয়ে বিষাক্ত মদ তৈরি করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। মিথানল বিষাক্ত পদার্থ, যা ক্ষমতা বাড়াতে মদের সাথে যোগ করা হয়। এতে অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।
এর পূর্বে ২০২৪ সালে একই ধরনের ঘটনার শিকার হয়েছিল ১১০ জন, যাদের মাঝে ৪৮ জনই মারা গিয়েছিল বলে ইস্তাম্বুল গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, যা সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত হয়।

