Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ, জবাবে প্রধানমন্ত্রীর চিঠি
    আন্তর্জাতিক

    মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ, জবাবে প্রধানমন্ত্রীর চিঠি

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর (সিটি মিনিস্টার) পদ থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক।

    গতকাল মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

    টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

    তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে লেখা পদত্যাগপত্রে আর্থিক বিবরণ তুলে ধরার সুযোগ দেয়া ও তার প্রতি আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ জানায়- টিউলিপ।

    টিউলিপ লিখেছেন,

    প্রিয় প্রধানমন্ত্রী,

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার ওপর আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ।

    আমার অনুরোধে সাড়া দিয়ে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দেয়া, বর্তমান ও অতীত উভয় ক্ষেত্রেই আমার আর্থিক এবং জীবনযাত্রার মানের সম্পূর্ণ বিবরণ তুলে ধরার সুযোগ দেয়ার জন্য আমি আপনার মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে কৃতজ্ঞ।

    আপনারা জানেন, আমার অনুরোধে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করার পর স্যার লরি নিশ্চিত করেছেন যে, আমি মন্ত্রীর কোড (নিয়ম) লঙ্ঘন করিনি। তিনি যেমনটি উল্লেখ করেছেন তাতে দেখা যায়, এমন কোনও প্রমাণ নেই যে আমি আমার মালিকানাধীন সম্পত্তি যথাযথ উপায়ে অর্জন করিনি অথবা কোনো বৈধ উপায় ছাড়া অন্য কোনো উৎস থেকে আমার সম্পদ প্রাপ্ত হয়েছি।

    আমার পারিবারিক সম্পর্কে আপনারা জানেন এবং এ-ও জানেন আমি যখন মন্ত্রী হয়েছিলাম- তখন আমার সম্পর্ক এবং ব্যক্তিগত স্বার্থের সম্পূর্ণ বিবরণ সরকারকে দিয়েছিলাম।

    কর্মকর্তাদের সাথে পরামর্শের পর, আমাকে আমার ঘোষণাপত্রে উল্লেখ করতে বলা হয়েছিল যে, আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এ বিষয়ে  স্বার্থ-সংশ্লিষ্ট কোনো সংঘাত এড়াতে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

    আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, আমি এই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবং কর্মকর্তাদের পরামর্শ অনুসারে কাজ করেছি এবং কাজ চালিয়ে যাচ্ছি।

    তবে এটা স্পষ্ট যে, ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসেবে আমার দায়িত্ব পালন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে লেবার সরকারের প্রতি সবসময় আমার আনুগত্য থাকবে। এছাড়া আমি জানাতে চাই যে আমি আমার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

    আপনার সরকারে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পেছনের সারি থেকে যেভাবে পারি আপনার সরকারকে সমর্থন দিয়ে যাব।

    শুভকামনা, টিউলিপ সিদ্দিক এমপি।

    গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরের ইন্ডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাসের কাছে হাজির হয়ে টিউলিপ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি কোনো ভুল করিনি।’

    এর আগে যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী সংগঠনের জোট জানায়, ‘আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও যুক্তরাজ্যের সুনাম রক্ষায় সরকারের পক্ষে অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপের দায়িত্বের মধ্যে পড়ে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ-সংঘাতে এটি এখন স্পষ্ট নয়, তিনি এসব সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। তিনি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবিলার দায়িত্বে আছেন। অথচ তাঁর সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে, যা ওই কাঠামোর অধীনে তদন্তের মুখোমুখি হতে পারে। এই স্বার্থ-সংঘাত তদন্তের ফলাফল যাই হোক না কেন, তা বহাল থাকে।’

    অভিযোগ উঠেছিল যে, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিলেন।

    অন্যদিকে, যুক্তরাজ্য ও বাংলাদেশে নানা দুর্নীতির অভিযোগে সময়ের সাথে সাথে তাঁর ওপর চাপ বাড়ছিল। মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করতে স্টারমারকে চাপ দিচ্ছিলেন বিরোধীরা। সর্বশেষ গতকালও দেশটির দুর্নীতিবিরোধী সংগঠনগুলোর জোট ‘ইউকে অ্যান্টিকরাপশন কোয়ালিশন’ তাঁকে পদত্যাগের আহ্বান জানায়। তবে ৪২ বছর বয়সী এ  মন্ত্রী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। দুই মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ স্টারমারের জন্যও একটি ধাক্কা। গত সপ্তাহেও তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা থাকার কথা জানিয়েছিলেন।

    আবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন-

    প্রিয় টিউলিপ,

    আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি। অর্থ-মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষত ব্যাংকিং হার চালু করা এবং  আমাদের ১০০তম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আথিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তা-ভাবনায় অগ্রণী ভুমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য (আপনাকে ধন্যবাদ)।

    আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে, স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে, মন্ত্রীত্বের আচারবিধি লঙ্ঘনের কোন প্রমাণ পাওয়া  যায়নি এবং আপনার আথিক অনিয়মের কোন প্রমাণও নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমপণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে (ধন্যবাদ জানাই)।

    ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন- সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতে দরজা সব সময় খোলা রয়েছে, তা স্পষ্ট করতে চাই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.