Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় মৌসুমি খাদ্যসংকট, দারিদ্র্য ও বেকারত্বের জন্য পরিচিত উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে চায় সরকার। এ অঞ্চলের কৃষিকে উৎপাদননির্ভর কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা।

    সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মোড়কজাত ও বাজারজাতকরণের জন্য সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে। এতে কৃষকের উৎপাদিত পণ্যের অপচয় কমার পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।

    কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পিত ১০টি অগ্রাধিকারমূলক প্রকল্পের মধ্যে এটি অন্যতম। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদিত প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির জন্য যাচাই-বাছাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    প্রকল্পটির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদনের সঙ্গে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মোড়কজাত ও বাজারজাতকরণের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা। এর মাধ্যমে ফসল কাটার পর পণ্য নষ্ট হওয়ার পরিমাণ কমবে, কৃষিপণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

    পরিকল্পনার আওতায় কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, সংরক্ষণাগার এবং আধুনিক বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য এসব শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। ফলে কৃষির সঙ্গে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সুবিধা চালু হলে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো কৃষি ব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হবে। উত্তরবঙ্গের বিপুল কৃষি সম্ভাবনাকে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে কাজে লাগানো সম্ভব।

    তিনি বলেন, এর ফলে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের জন্য উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করবে।

    কৃষি সচিব মো. সেলিম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য থেকে সরাসরি উপকৃত করার লক্ষ্য রয়েছে।

    তিনি জানান, সরকার কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। কৃষকের উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর আগে সেগুলো সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং মূল্য সংযোজনের জন্য একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকেন্দ্রিক প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করবে।

    কৃষক কার্ড কর্মসূচিতেও অগ্রগতি

    দীর্ঘমেয়াদি কৃষি শিল্পায়নের পাশাপাশি কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে কৃষক কার্ড কর্মসূচিও এগিয়ে নিচ্ছে সরকার। এর মাধ্যমে কৃষকেরা সরাসরি আর্থিক সহায়তা এবং কৃষি উপকরণসংক্রান্ত সুবিধা পাবেন।

    কৃষি মন্ত্রণালয়ের ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কাজে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।

    সংগৃহীত তথ্যের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদন পেয়েছে। এ ছাড়া ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য ব্যাংক হিসাব খোলার জন্য নির্ধারিত তথ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়েছে।

    এ পর্যন্ত ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা হিসেবে ৩০ কোটি ১৩ লাখ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

    পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯৭০ কোটি টাকা।

    পরিকল্পনা অনুযায়ী, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা পাবেন। প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং কৃষিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

    প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় মোট ৫ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণের কর্মসূচি নিয়েছেন। এ দুটি আয়োজনের প্রস্তুতি চলছে।

    কৃষি অর্থনৈতিক অঞ্চল, প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো এবং কৃষক কার্ড কর্মসূচি একসঙ্গে বাস্তবায়িত হলে দেশের কৃষি অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরাসরি আর্থিক সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় মেটাতে সাহায্য করবে। অন্যদিকে উন্নত সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনব্যবস্থা তাঁদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়তে পারে।

    একসময় উত্তরবঙ্গের অনেক এলাকায় মৌসুমি খাদ্যসংকট, স্থানীয়ভাবে মঙ্গা নামে পরিচিত, ছিল বড় সমস্যা। বছরের নির্দিষ্ট সময়ে খাদ্য ও কাজের অভাবে বহু মানুষ জীবিকার সন্ধানে অন্য এলাকায় পাড়ি জমাতে বাধ্য হতেন।

    সরকারের নতুন পরিকল্পনার লক্ষ্য সেই পুরোনো সংকটের বাস্তবতাকে বদলে দিয়ে উত্তরবঙ্গকে কৃষি উৎপাদন, মূল্য সংযোজন, শিল্পায়ন ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করা। তবে এই উদ্যোগের সুফল কতটা কৃষকের হাতে পৌঁছাবে, তা নির্ভর করবে পরিকল্পিত অবকাঠামো বাস্তবায়ন, বিনিয়োগ আকর্ষণ এবং কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্সের নতুন সম্ভাবনা, অস্ট্রেলিয়া ও কানাডা থেকে চার মাসে ১৭ কোটি ডলার

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.