Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে সতর্ক ওয়াশিংটন
    আন্তর্জাতিক

    ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে সতর্ক ওয়াশিংটন

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: NDTV
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সিঁড়িতে শপথ নেবেন ট্রাম্প। এরপর হোয়াইট হাউসের উদ্দেশে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

    এমন একসময় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হতে যাচ্ছে, যখন কয়েক মাসে বেশ কিছু হামলার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে দুবার ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। এর মধ্যে এক হামলায় সম্ভাব্য গুপ্তঘাতকের ছোড়া গুলি ট্রাম্পের কান স্পর্শ করে চলে যায়। অন্যদিকে নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ওপর দুটি হামলার ঘটনা ঘটে। সাবেক এক মার্কিন সেনাসদস্য নববর্ষের উৎসবে জড়ো হওয়া মানুষদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেন। এ হামলায় ১৪ জন নিহত হন, আহত হয়েছেন কয়েক ডজন। একই দিন লাস ভেগাসে ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন দায়িত্ব পালনরত এক সেনাসদস্য।

    ট্রাম্পের অভিষেক উপলক্ষে স্থাপন করা হয়েছে- কালো রঙের ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তাচৌকি।

    ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন।

    গত (সোমবার) গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমরা ব্যাপক হুমকিতে আছি।’

    ক্যাপিটল পুলিশের প্রধান থমাস ম্যাঙ্গার নিরাপত্তাসংক্রান্ত বিবৃতিতে জানায়, ‘আগামী সপ্তাহজুড়ে আমাদের এই উচ্চসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পেছনে সবচেয়ে বড় যুক্তি একক হামলাকারীরা।’

    এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিউ অরলিয়েন্সের ঘটনার মতো হামলার ঝুঁকি সম্পর্কে (সোমবার) দেশব্যাপী পুলিশকে সতর্ক করেছে।

    ওয়াশিংটন উপকণ্ঠে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিল পর্যন্ত প্রায় দুই মাইল (তিন কিলোমিটার) এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। প্রবেশপথগুলো কংক্রিটের বাঁধ, আবর্জনার ট্রাক ও অন্যান্য ভারী জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেওয়া হবে।

    ৩০ মাইল দীর্ঘ ও ৭ ফুট উঁচু একটি কালো বেড়া স্থাপন করা হয়েছে। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে না চড়া যায়। ন্যাশনাল গার্ডের ৭ হাজার ৮০০ সেনা এবং সারা দেশের পুলিশের অন্যান্য বিভাগ থেকে ৪ হাজার কর্মকর্তাকে নিরাপত্তা বাহিনীতে নিয়োজিত করা হবে।

    মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানায়, অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত কোনো হামলা সম্পর্কে তাঁরা জানেন না। তবে নিউ অরলিয়েন্সের হামলাকারী অথবা গত সপ্তাহের ভিন্ন দুটি হামলার মতো একক কোনো হামলাকারী নিয়ে উদ্বিগ্ন তাঁরা। অন্যদিকে মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ক্যাপিটলের কাছে আগুন দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করেছে তারা।

    অভিষেক অনুষ্ঠানে কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও নতুন প্রশাসনের সদস্য এবং লাখো মানুষের উপস্থিতিতে ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের দিকে মুখ করে ক্যাপিটল হিলের সিঁড়িতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক একই জায়গায় ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজারো সমর্থক ভাঙচুর চালান, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং আইনপ্রণেতারা জীবন নিয়ে পালাতে বাধ্য হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় না মানতে পেরেই এসব কর্মকাণ্ড চলে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.