Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর আপত্তি
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর আপত্তি

    এফ. আর. ইমরানজানুয়ারি 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে টানা ১৫ মাসের প্রাণঘাতি সংঘর্ষ শেষে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর এসেছে। যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী রবিবার থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও, চুক্তির কিছু শর্ত নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি রয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর কয়েক ঘণ্টার মধ্যে নেতানিয়াহু দাবি করেন যে, হামাস চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে। তিনি আরও বলেন, হামাস ইসরাইলকে কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তির ক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতা চাচ্ছে কিন্তু এটি ইসরাইলের পক্ষে গ্রহণযোগ্য নয়।

    নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, “একটি নির্দিষ্ট ধারা অনুযায়ী, ইসরাইলকে ‘গণহত্যাকারী সন্ত্রাসীদের’ মুক্তি দেওয়ার বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে হামাস চাচ্ছে তারা এই সন্ত্রাসীদের পরিচয় নির্ধারণ করবে।”

    চুক্তি অনুযায়ী, গাজার মানবিক সংকট কাটাতে বন্দি মুক্তির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে হামাস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। চুক্তি বাস্তবায়নের আগে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা এবং পরে সরকার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। তবে এই পরিস্থিতি চুক্তি বাস্তবায়নে কিছু ঝুঁকি সৃষ্টি করতে পারে।

    এদিকে গাজার স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। গাজার বিভিন্ন অঞ্চলে, যেমন- রাফাহ, নুসেইরাত ও উত্তর গাজায় ইসরাইলি হামলায় অনেক বাড়ি ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয় নিহতদের মধ্যে হামাস যোদ্ধা ও সাধারণ নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য না করলেও, অধিকাংশ নিহতই নারী ও শিশু।

    গত ৭ অক্টোবর গাজার হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে আক্রমণ চালিয়ে প্রায় ১২০০ ইসরাইলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনকে অপহরণ করে। এখনও পর্যন্ত গাজার ১০০ জন আটক জিম্মির মধ্যে এক তৃতীয়াংশের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

    ইসরাইলের নিরলস হামলার ফলে গাজার লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য সংগ্রাম করছেন, যা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.